নওগাঁর নিয়ামতপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন অনুষ্ঠিত।


নওগাঁর নিয়ামতপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন অনুষ্ঠিত।
‎নওগাঁর নিয়ামতপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‎সোমবার (১১ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ গেট এর সামনে নিয়ামতপুর মডেল ফারিয়া আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ওয়ান ফার্মা’র সিনিয়র এমআইও সুমন ইকবাল। ‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও নানা সময়ে হয়রানি ও অনিরাপদ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন। তাই তাদের পেশাগত সম্মান রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ জরুরি। ‎বক্তারা আরও বলেন, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা কোনো দালাল নন; তারা দেশের উচ্চশিক্ষিত ও প্রশিক্ষিত জনশক্তি। তাদের প্রতি সম্মানজনক আচরণ এবং কাজের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা সময়ের দাবি। ‎মানববন্ধনে নিয়ামতপুর উপজেলার বিভিন্ন ওষুধ কোম্পানির মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ :

শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মাদ্রাসার পেছনে মিলল ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ   শ্রীপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মাদ্রাসার পেছনে মিলল ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ রহস্যে ঘেরা নিকরা বিল: নবাবগঞ্জে নিখোঁজের ৭ দিন পর ধানখেতে মিলল কাঠমিস্ত্রির লাশ   রহস্যে ঘেরা নিকরা বিল: নবাবগঞ্জে নিখোঁজের ৭ দিন পর ধানখেতে মিলল কাঠমিস্ত্রির লাশ ‘টাকা খরচ হলেও যদি ছেলেদের ফিরে পেতাম’: ১২ দিনের ব্যবধানে হাম কেড়ে নিল মিরসরাইয়ের সেই যমজ ছেলেকে   ‘টাকা খরচ হলেও যদি ছেলেদের ফিরে পেতাম’: ১২ দিনের ব্যবধানে হাম কেড়ে নিল মিরসরাইয়ের সেই যমজ ছেলেকে আইনজীবী সমিতির সভাপতির অন্তঃসত্ত্বা পুত্রবধূকে ধর্ষণের হুমকি দিয়ে সশস্ত্র ডাকাতি   আইনজীবী সমিতির সভাপতির অন্তঃসত্ত্বা পুত্রবধূকে ধর্ষণের হুমকি দিয়ে সশস্ত্র ডাকাতি মে মাসে রপ্তানিতে ধস, ধাক্কা লেগেছে তৈরি পোশাক খাতেও   মে মাসে রপ্তানিতে ধস, ধাক্কা লেগেছে তৈরি পোশাক খাতেও হাদি ইস্যুতে গ্যাঁড়াকলে মমতা, খেলেন রাষ্ট্রদ্রোহের মামলাও   হাদি ইস্যুতে গ্যাঁড়াকলে মমতা, খেলেন রাষ্ট্রদ্রোহের মামলাও কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, নিহত ১, আহত ৬০-এর বেশি   কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলা, নিহত ১, আহত ৬০-এর বেশি বাংলাদেশের চাকরি ছাড়লেন টেইট, আপৎকালীন পেস বোলিং কোচ তালহা   বাংলাদেশের চাকরি ছাড়লেন টেইট, আপৎকালীন পেস বোলিং কোচ তালহা