নওগাঁর নিয়ামতপুরে লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড-এর উদ্যোগে ২য় বারের মতো “বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন” শীর্ষক একটি কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়।
অনলাইন নিউজ ডেক্স
নিয়ামতপুর উপজেলার শিক্ষক সমিতির হল রুমে(১৯ সেপ্টেম্বর /২৬) শনিবার বিকাল ৩.০০ ঘটিকায় উক্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর আকাশ চঁড়ের সভাপতিত্বে এবং কোম্পানির জেনারেল ম্যানেজার লাল চান শেখের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পর্কে বিশদ আলোচনা করেন লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড ডেপুটি ডিরেক্টর জনাব খায়রুল ইসলাম বাবু।
এই আয়োজনের মূল লক্ষ্য ছিল স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা তৈরি করা এবং সাধারণ মানুষের কাছে প্রতিষ্ঠানের ডিলারশিপ ও মেম্বারশিপ এবং মার্কেটিং প্ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা।
স্থানীয় যুব ও সাধারণ সমাজকে ব্যবসায়িক সুযোগের সাথে পরিচয় করিয়ে দিয়ে স্বাবলম্বী হওয়ার পথ দেখানো। লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড-এর ব্যবসায়িক মডেল এবং কীভাবে ডিলারশিপ কিংবা মেম্বারশিপ নিয়ে কাজ করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধান অতিথি। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ভেজালমুক্ত খাদ্য উৎপাদন এবং রাসায়নিকের ওপর নির্ভরতা কমিয়ে প্রাকৃতিক কৃষি পদ্ধতির গুরুত্ব তুলে ধরা প্রয়োজন, যা একটি কৃষি-বান্ধব সমাজ গঠনে ভূমিকা রাখবে।
কৃষি ও ব্যবসার এই মেলবন্ধনের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে নতুন গতি আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শিক্ষক, ব্যবসায়ী, চাকরিজীবী,কৃষক এবং অন্যান্য পেশাজীবীর মানুষজন প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।
