নওগাঁর রাণীনগরে এমপির নির্দেশে সাতদিনে রাস্তা আরসিসি করণ


নওগাঁর রাণীনগরে এমপির নির্দেশে সাতদিনে রাস্তা আরসিসি করণ
নওগাঁর রাণীনগরে স্থানীয় সংসদ সদস্য(এমপি)র নির্দেশে সাতদিনের মধ্যে উপজেলা সদর বাজারের কাঁচা দুইটি রাস্তা আরসিসি করণ করা হয়েছে। উপজেলা সদরের বিজয়ের মোড় থেকে আঞ্চলিক মহাসড়ক ও খাদ্যগুদামের সামনে থেকে আঞ্চলিক মহাসড়ক পর্যন্ত এ দু’টি রাস্তা আরসিসি করণ কাজ করা হয়। এতে করে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে রক্ষা পেয়েছেন স্থানীয়রা। সোমবার (২৯ জুলাই) এ দু’টি রাস্তার ফলক উন্মোচন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি ওমর ফারুক সুমন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, রাণীনগর থানার ওসি মো. আবু ওবায়েদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইসমাইল হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলা সদরের রাণীনগর বাজারের প্রাণ কেন্দ্র বিজয়ের মোড় ও খাদ্যগুদাম এলাকায় এ দু’টি রাস্তা। দীর্ঘদিন ধরে মাটির রাস্তা দু’টি বেহাল দশায় পড়ে ছিল। একটু বৃষ্টি হলেই রাস্তা দিয়ে চলাচলে জনগণের চরম দুর্ভোগ পোহাতে হতো। কিছুদিন আগে রাণীনগর বাজার পরিদর্শনে এসে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি ওমর ফারুক সুমন জনগণকে কাঁচা রাস্তা দু’টি আরসিসি করণের প্রতিশ্রুতি দেন। এরপর সাত দিনের মধ্যে উপজেলা উন্নয়ন সহায়তা তহবিল হতে সাড়ে ১৬ লাখ টাকা ব্যায়ে রাস্তা দু’টি আরসিসি করণ কাজ করা হয়।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর