নওগাঁর সাপাহারে যানজট নিরসনে কঠোর নির্দেশনা জারি।


নওগাঁর সাপাহারে যানজট নিরসনে কঠোর নির্দেশনা জারি।
সাপাহার উপজেলায় আমের মৌসুমকে সামনে রেখে বাজার এলাকায় সৃষ্ট যানজট নিরসন, যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিতকরণ ও আম বাজারজাতকরণ প্রক্রিয়া আরো সহজতর করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জনাব সেলিম আহমেদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২২ মে থেকে এ নির্দেশনা কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, \'সাপাহার জিরো পয়েন্ট এলাকায় কোনো ধরনের যাত্রী উঠানামা বা যানবাহন পার্কিং করা যাবে না। যানজট নিরসনে বিভিন্ন এলাকার যাত্রীদের জন্য নির্ধারিত স্থান নির্ধারণ করা হয়েছে।\' নির্দেশনায় আরো বলা হয়েছে: \'নওগাঁ ও পত্নীতলা থেকে আগত যানবাহন গোডাউনপাড়া মোড় এবং পোরশাগামী যাত্রী সাধারণগন জয়পুর ফিলিং স্টেশন মোড় ব্যবহার করবে। তিলনা গামী যাত্রীরা পশু হাসপাতাল অফিসের সামনে উঠানামা করবেন। খঞ্জনপুর ও জবই থেকে আগত যানবাহনের জন্য নির্ধারিত স্থান পল্লি বিদ্যুৎ অফিসের সামনে এবং আগ্রাদ্বিগুন গামী যানবাহন মহিলা কলেজ রাস্তার সম্মুখে পার্কিং ও যাত্রী উঠানামা করবে।\' উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮টি গুরুত্বপূর্ণ পয়েন্ট যানজটমুক্ত রাখার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনবল নিয়োগ করা হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সেখানে জানানো হয়।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর