নওগাঁয় সাংবাদিকের ওপর হামলা, গ্রেফতার ১।


নওগাঁয় সাংবাদিকের ওপর হামলা, গ্রেফতার ১।
নওগাঁয় সাংবাদিক শহিদুল ইসলামের (২৫) ওপর অতর্কিত হামলার ঘটনায় মামলা হয়েছে। বুধবার (২৩ অক্টোবর/২৪) দুপুরে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫ জনের নামে মামলা করেন তিনি। সাংবাদিক শহিদুল ইসলাম বার্তা২৪ডটকমের নওগাঁ জেলা প্রতিনিধি। এ ঘটনায় মঙ্গলবার (২২ অক্টোবর) দিনগত রাতে সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের হরিপুর গ্রামে অভিযান চালিয়ে পলাশ (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক ওই যুবক সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের হরিপুর গ্রামের উকিল মিয়ার ছেলে। তিনি স্থানীয় কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য বলে অভিযোগ রয়েছে। এর আগে ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার চাকলা বাজার এলাকায় নাহিদ ও পলাশের নেতৃত্বে সাংবাদিক শহিদুল ইসলামের ওপর হামলা চালানো হয়। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ১৬ অক্টোবর দুপুরে সদর উপজেলার গোবিন্দপুর গ্রামে একটি নও মুসলিম পরিবারকে অবরুদ্ধ রাখা বিষয়ে তথ্য সংগ্রহে গেলে প্রথম দফায় হামলার শিকার হয়েছিলেন সাংবাদিক শহিদুল। ওই হামলায় নেতৃত্বে ছিলেন নাহিদ ও পলাশ। পরে হামলাকারীদের অপকর্ম তুলে ধরে সংবাদ প্রকাশ করেছিলেন সাংবাদিক শহিদুল। এরমধ্যে মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় চাকলা বাজার হয়ে নিজ বাড়িতে যাওয়ার সময় তার পথরোধ করে নাহিদ ও পলাশ। এরপর তাদের সঙ্গে থাকা ক্যাডার বাহিনীর ১৫-২০ জন সদস্য পকেট থেকে ছুরিসহ দেশীয় বিভিন্ন অস্ত্র বের করে শহিদুলের ওপর আক্রমণ চালায়। পরে আহত অবস্থায় স্থানীয় লোকজন শহিদুলকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নওগাঁ জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন থাকার পর বুধবার (২৩ অক্টোবর) নিজ বাড়ি ফিরেছেন সাংবাদিক শহিদুল ইসলাম। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, ঘটনাটি জানার পর রাতে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়। পরে তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর