প্রকাশিতঃ অক্টোবর ৩, ২০২৫

নবীনগরে বিশেষ অভিযানে দেশীয় তৈরি দুইনলা বন্দুকসহ যুবককে আটক


নবীনগরে বিশেষ অভিযানে দেশীয় তৈরি দুইনলা বন্দুকসহ যুবককে আটক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিশেষ অভিযানে দেশীয় তৈরি একটি দুইনলা বন্দুকসহ এক যুবককে আটক করেছে নবীনগর থানা পুলিশ। বৃহস্পতিবার(২ অক্টোবর) ভোরে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের সাহেবনগর এলাকায় এ অভিযান চালানো হয়। পুলিশ জানায়, ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত নবীনগর থানার ওসি শাহীনূর ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সাহেবনগর গ্রামের ইরা কাজীর বাড়ি এলাকায় অভিযান চালিয়ে খান সাহেব (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত শুক্কু মিয়া ও আম্বিয়া বেগমের ছেলে। অভিযানের সময় তার কাছ থেকে দেশীয় তৈরি একটি দুইনলা বন্দুক উদ্ধার করে পুলিশ। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন, আটককৃত খান সাহেব প্রায়ই নদীপথে অস্ত্রের মহড়া দিতেন। কয়েকদিন আগে তিনি পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলিও ছোড়েন। তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও অস্ত্র আইনে একাধিক মামলা চলমান রয়েছে। ওসি আরও জানান, “অভিযানের সময় অবৈধ আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করা হয়েছে। বর্তমানে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

সর্বশেষ :

আবারো সরবরাহ সংকটে বোতলজাত সয়াবিন, লিটারপ্রতি ৬-১০ টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা   আবারো সরবরাহ সংকটে বোতলজাত সয়াবিন, লিটারপ্রতি ৬-১০ টাকা বেশি নিচ্ছেন বিক্রেতারা সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে মোহাম্মদপুরে সেইন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঘণ্টা চুরি   সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে মোহাম্মদপুরে সেইন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঘণ্টা চুরি আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ৮ম শ্রেণি পড়ুয়া কিশোর গ্রেপ্তার   আওয়ামী লীগ নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় ৮ম শ্রেণি পড়ুয়া কিশোর গ্রেপ্তার নিজেদের অদক্ষতা-ব্যর্থতা ঢাকতে জ্বালানি খাতে হাজারো মানুষের শ্রমে অর্জিত সফলতাকে অস্বীকার করছে তারেক-টুকু সরকার   নিজেদের অদক্ষতা-ব্যর্থতা ঢাকতে জ্বালানি খাতে হাজারো মানুষের শ্রমে অর্জিত সফলতাকে অস্বীকার করছে তারেক-টুকু সরকার ফেনীতে প্রধানমন্ত্রীর সফরের দিনই আধিপত্য বিস্তারের জেরে ছাত্রদলকর্মীর কবজি ও আঙুল বিচ্ছিন্ন   ফেনীতে প্রধানমন্ত্রীর সফরের দিনই আধিপত্য বিস্তারের জেরে ছাত্রদলকর্মীর কবজি ও আঙুল বিচ্ছিন্ন বিএনপি অধ্যুষিত রাউজানে অভিযান: সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে ১২ পুলিশ আহত   বিএনপি অধ্যুষিত রাউজানে অভিযান: সন্ত্রাসীদের সাথে বন্দুকযুদ্ধে ১২ পুলিশ আহত বিপন্ন মানবাধিকার: এক মাসেই ৭১ অজ্ঞাত লাশ ও ২৪ কারাবন্দীর রহস্যজনক মৃত্যু   বিপন্ন মানবাধিকার: এক মাসেই ৭১ অজ্ঞাত লাশ ও ২৪ কারাবন্দীর রহস্যজনক মৃত্যু গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা   গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা