নাটোরে ককটেল ও পেট্রলবোমাসহ যুবলীগের ২ নেতা গ্রেফতার


নাটোরে ককটেল ও পেট্রলবোমাসহ যুবলীগের ২ নেতা গ্রেফতার
নাটোরের নলডাঙ্গায় ককটেল ও পেট্রলবোমাসহ যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার(২ নভেম্বর) বিকেলে উপজেলার বাসুদেবপুর এলাকার শ্রী শ্রী বিদ্যা নিকেতনের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মাহবুর রহমান (৪৬)। এবং তিনি উপজেলার হলিদাখলসি গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকীর ছেলে। অপরজন মহিদুল ইসলাম (৪২) ওই এলাকার সাবেকক যুবলীগ সদস্য এবং একই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১টার দিকে মাহবুর রহমান ও মহিদুল ইসলাম একটি ব্যাগ নিয়ে রাস্তায় ঘোরাফেরা করছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাদের সন্দেহজনক হলে দুইজনকে আটক করেন। এরপর তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৩টি ককটেল ও ৫টি পেট্রলবোমা এবং একটি হাঁসুয়া উদ্ধার করেন। স্থানীয়রা তাদের গাছের সঙ্গে বেঁধে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ককটেল ও পেট্রলবোমাসহ তাদের দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। নলডাঙ্গা থানার কর্মকর্তা ওসি মো. মোস্তাফিজুর রহমান বলেন, ককটেল ও পেট্রলবোমাসহ তাদের আটক করে পুলিশে সৌপর্দ করেন। তাদের দুইজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর