নাটোরে ট্রাকের চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত


নাটোরে ট্রাকের চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত
নাটোর শহরের মাদ্রসা মোড়ে বালুবাহী ট্রাকের ধাক্কায় সুমন আহমেদ(৩২) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক চালক সজিব হোসেনকে আটক করেছে পুলিশ। শনিবার(১৯ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে শহরের মাদ্রসা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন আহমেদ ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চ ক্যাশ অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এবং তিনি নাটোরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদের ছোট ভাই। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের মাদ্রসা হয়ে বাড়ি ফিরছিলেন সুমন আহমেদ ও তার স্ত্রী। এসময় সিংড়া থেকে আসা দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক তাদের দুইজনকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ব্র্যাংক ব্যাংকের ব্রাঞ্চ ক্যাশ অফিসার সুমনের মৃত্যু হয়। এসময় ওই ব্যাংক কর্মকর্তার স্ত্রী গুরুতর আহত হন। এসময় ট্রাকটি অপর একটি সিএনজিকে সামনে থেকে সজোরে ধাক্কায় দেয়। এতে সিএনজির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ, ফায়ার সার্ভিস আসেন। এসময় উচ্ছুক জনতা ট্রাকের চালককে আটক করে পুলিশ দেয়। নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের স্ত্রীকে আশঙ্কাজনক ভাবে রাজশাহী মেডিকেলে নেওয়া হয়েছে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.মাহবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ মাদ্রসা মোড় থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক চালকসহ ট্রাকটি আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর