নাটোরে পিকআপের ধাক্কায় যাত্রীবাহি বাসের দুইযাত্রী নিহত


নাটোরে পিকআপের ধাক্কায় যাত্রীবাহি  বাসের দুইযাত্রী নিহত
নাটোরের বড়াইগ্রামে মাছবাহী একটি পিকআপের ধাক্কায় যাত্রীবাহি ন্যাশনাল ট্রাভেলসের দুই যাত্রী নিহত হয়েছে। এসময় অন্তত ৪/৫ জন গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। শুক্রবার(১৮ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে নিহতদের নাম জানা গেছে। নিহতরা হলেন- ন্যাশনাল ট্রাভেলসের যাত্রী মো. শফিকুল ইসলাম এবং উৎসব দত্ত। বনপাড়া হাইওয়ে থানার কর্মকর্তা (ওসি) মো. ইসমাঈল হোসেন জানান, রাত ৯টার দিকে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড় এলাকায় পৌঁছালে মাছবাহী একটি পিকআপ ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহি ন্যাশনাল ট্রাভেলসকে পিছন দিক থেকে সজোরে ধাক্কায় দেয়। এতে যাত্রীবাহি বাসের পিছন দিক দুমড়েমুচড়ে যায়। এসময় বাসে ভিতরে থাকা দুইজন যাত্রী ঘটনাস্থলেই মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনার পরই পিকআপের চালক ও হেলপার পালিয়ে গেছেন। ঘটনাস্থল থেকে পিকআপটি আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এ কর্মকর্তা জানান

সর্বশেষ :

হাসনাত-আসিফের বিরুদ্ধে উঠছে গুরুতর অভিযোগঃ জুলাই কি হয়েছিল ক্ষমতা ব্যাবহার করে উন্নয়নের বরাদ্দ তুলে নেয়ার জন্য?   হাসনাত-আসিফের বিরুদ্ধে উঠছে গুরুতর অভিযোগঃ জুলাই কি হয়েছিল ক্ষমতা ব্যাবহার করে উন্নয়নের বরাদ্দ তুলে নেয়ার জন্য? বিশ্বকাপ খেলতে ক্যানসাসে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা   বিশ্বকাপ খেলতে ক্যানসাসে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ব্রাজিলের শক্তিমত্তা আনচেলত্তিকে ফেলল ‘মধুর সমস্যায়’   ব্রাজিলের শক্তিমত্তা আনচেলত্তিকে ফেলল ‘মধুর সমস্যায়’ বিশ্বকাপে ‘বিস্ময় বালক’ হতে পারেন ইয়ামাল   বিশ্বকাপে ‘বিস্ময় বালক’ হতে পারেন ইয়ামাল সিভিকাস: বিএনপি আমলেও সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও অধিকারকর্মীরা নিপীড়নের শিকার   সিভিকাস: বিএনপি আমলেও সাংবাদিক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও অধিকারকর্মীরা নিপীড়নের শিকার ভোলায় ৬৯-এর মহানায়ক তোফায়েল আহমেদের জানাজা ঠেকাতে নেমেছিল বিএনপি ও জামায়াত-শিবির   ভোলায় ৬৯-এর মহানায়ক তোফায়েল আহমেদের জানাজা ঠেকাতে নেমেছিল বিএনপি ও জামায়াত-শিবির অভিজ্ঞদের ওপরই ভরসা রাখলেন মন্তেল্লা, তুরস্কের বিশ্বকাপ দল ঘোষণা   অভিজ্ঞদের ওপরই ভরসা রাখলেন মন্তেল্লা, তুরস্কের বিশ্বকাপ দল ঘোষণা শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের শোকবার্তা: ৬৯-এর ছাত্রনেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ   শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সংসদের শোকবার্তা: ৬৯-এর ছাত্রনেতা তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ