নাটোরে মসজিদ দখল নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ: কমপক্ষে আহত ২০


নাটোরে মসজিদ দখল নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ: কমপক্ষে আহত ২০
নাটোরে মারকাজ মসজিদ দখল নিয়ে তাবলীগ জামায়াতের সাদ ও জুবায়ের গ্রুপের মধ্য দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে করে দুই গ্রুপের কমপক্ষে ১৫/২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার(২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের শহরের তেবাড়িয়া মারকাজ এলাকায় এ ঘটনা ঘটে। এসময় নাটোর-রাজশাহী মহাসড়কের যান চলাচল বন্ধ যায়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাটোরে মারকাজ মসজিদ দখল নিয়ে তাবলীগ জামায়াতের দুই গ্রুপ সাদ ও জুবায়ের মধ্য দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই গ্রুপ হাতে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০জন আহত হন। এসময় পুরো এলাকা জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জুবায়ের গ্রুপ মারকাজ মসজিদ দখলে নিয়ে সড়কে অবস্থান নেয়। অপর দিকে সাদ গ্রুপের লোকজন সড়ক অবস্থান নিলে নাটোর-রাজশাহী মহাসড়কে যান চলাচলা বন্ধ হয়ে যায়। এতে করে দীর্ঘ সময় যানজটে সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী এসে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। যান চলাচলা স্বাভাবিক রয়েছর। বর্তমানে পুরো এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। নাটোর সদর পুলিশের কর্মকর্তা (ওসি, তদন্ত) শফিকুল ইসলাম বলেন, আমরা উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর