নাটোরে মাইক্রোবাসের চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু


নাটোরে মাইক্রোবাসের চাপায় স্কুল ছাত্রীর মৃত্যু
নাটোরের লালপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের চাপায় ইমা খাতুন (৭) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১টার দিকে লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের তিলকপুর এলাকায় এদুর্ঘটনা ঘটে। নিহত ইমা খাতুন উপজেলার ভাটাগ্রামের ইমরান হোসেনের মেয়ে এবং সে তিলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্কুল ছুটির পর সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিল ইমা। এসময় লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের তিলকপুর নামক এলাকায় পৌঁছালে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিক্ষার্থী ইমার মৃত্যু হয়। লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় কোনো খবর পাইনি। খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ :

বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প   বাঙালির ডিএনএতে লুকানো “চতুর্থ পূর্বপুরুষ”: দেড় হাজার বছর আগের নীরব অভিবাসনের গল্প lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের   lপিরোজপুরে ৫ আগস্টের পর থেকে মন্দিরের জমি দখল করে ধান চাষ জামায়াত আমিরের জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা   জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা