নাটোরে হিট স্ট্রোকে একজনের মৃত্যু


নাটোরে হিট স্ট্রোকে একজনের মৃত্যু
নাটোরের গুরুদাসপুরে চড়ক মেলায় হিট স্ট্রোকে সঞ্জয় ঘোষ সঞ্জিত (৪৭) নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের সিধুলী স্কুল মাঠে এ ঘটনা ঘটে। মৃত সঞ্জয় ঘোষ সঞ্জিত একই সিধুলী ঘোষপাড়া এলাকার সর্গীয় সদুর্শন ঘোষের ছেলে। গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. মুজাহিদুল ইসলাম নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গুরুদাসপুরে দুইশ’ বছরের ঐতিহ্যবাহী চড়ক পূজা ও বউ মেলায় চড়ক ঘুরাতে যান সঞ্জিত। শুক্রবার মেলায় সঞ্জিতসহ ৩ থেকে ৪ জন যুবক চড়ক ঘুরাতে থাকেন। এসময় হঠ্যৎ সঞ্জিত মাথা ঘুরে পরে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ্য করার চেষ্টা করেন। এরপর তার অবস্থার অবনতি হলে দ্রুত গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. মুজাহিদুল ইসলাম বলেন, গতকাল সন্ধ্যায় মৃত অবস্থায় একজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার অনেক আগেই তার মৃত্যু হয়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তার হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে।

সর্বশেষ :

জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস   জামায়াত-শিবিরকে নিয়মিত ধুয়ে দেওয়া রাশেদ ছিলেন শিবিরের শপথবদ্ধ সাথী, গোমর ফাঁস প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি   প্রধানমন্ত্রীর জাপান সফর ঘিরে টোকিওতে বিএনপির দুই গ্রুপের হাতাহাতি তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা   তুমি কে, আমি কে? বাঙালি… বাঙালি… – শেকড়, সংগ্রাম ও প্রত্যয়: বাঙালি জাতীয়তাবাদের অপরাজেয় অভিযাত্রা জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য   জয় বাংলা—রণাঙ্গনের গর্জন থেকে চেতনার মহাকাব্য ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন   ব্রাজিলে নির্বাচনে হেরে গোপনে দেশত্যাগ ওয়াশিংটনের প্রার্থী ফ্লাভিও’র; পরিবারের সদস্যদেরও ভিসা দেবে ট্রাম্প প্রশাসন জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা   জাপান-বাংলাদেশ ইপিএঃ চার বছর পরিশ্রমের ফসল; রপ্তানিতে নতুন সুযোগ, ২০২৭ সালের প্রথমার্ধে কার্যকরের সম্ভাবনা বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ   বীর মুক্তিযোদ্ধার দাফনে বাঁধা জামায়াতে ইসলামীর, জাবিতে যুদ্ধাপরাধী সাঈদি’র কুশপুত্তলিকা দাহ ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের   ২৩’এর বৈঠকে বিনিয়োগ পরিবেশ সৃষ্টির অনুরোধ, ২৬’এ বাংলাদেশে পাঁচ বছরে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ জাপানের