নাটোরে ৫৬৫ লিটার চোলাই মদ উদ্ধার, নারীসহ গ্রেফতার ৩


নাটোরে ৫৬৫ লিটার চোলাই মদ উদ্ধার, নারীসহ গ্রেফতার ৩
নাটোরের গুরুদাসপুর অভিযান চালিয়ে ৫৬৫ লিটার চোরাই মদ উদ্ধার করেছে পুলিশ। এসময় মাদক সংরক্ষণের অপরাধে নারীসহ তিনজনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার(৯ জুলাই) সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ৬নং চাপিলা ইউনিয়নের মিল্কি পূর্ব ধানোড়া এলাকা থেকে মদসহ তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। দুপুরে নাটোর পুলিশ সুপারের কার্যালয় থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার মিল্কি পূর্ব ধানোড়া গ্রামের মৃত সঞ্চা পাহানের ছেলে শ্রী রহিম পাহান (৪০), একই গ্রামের উপেন পাহার স্ত্রী শ্রী মিনতি রানী (৩৫) এবং স্বপন পাহানের ছেলে শ্রী দিলীপ পাহান (২০)। পুলিশ জানান, সকালে নাটোরের গুরুদাসপুর উপজেলায় একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার ৬নং চাপিলা ইউনিয়নের মিল্কি পূর্ব ধানোড়া এলাকার একটি বাড়ি থেকে ৫৬৫ লিটার চোরাই মদ উদ্ধার করে পুলিশ। এবং মাদক সংরক্ষণের অপরাধে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে গুরুদাসপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গুরুদাসপুর থানা পুলিশের কর্মকর্তা ওসি মো. উজ্জল হোসেন বলেন, প্রতিনিয়তই উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ মাদকের সঙ্গে যারাই জড়িত থাকবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর