নাটোরে ৭ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন


নাটোরে ৭ বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ৭ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো. দুলাল হোসেন (৩১) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুর নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামি দুলাল হোসেন নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার চাইপাড়া গ্রামের মো. মোস্তাকিমের ছেলে। নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাড. আনিসুর রহমান জানান, ২০১১ সালের ২ জুলাই সকালে শিশুটি বাড়ির পাশে খেলছিল। এসময় আসামি দুলাল পেয়ারার লোভ দেখিয়ে শিশুটিকে নিজেদের বাড়িতে ডেকে নিয়ে যান। এরপর আসামি বাড়ির পাশের দর্জির দোকানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকার শুনে অন্য আরেকটি শিশু ভুক্তভোগীর মাকে জানায়। পরে শিশুটির মা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে তাকে উদ্ধার করেন। এর আগেই আসাসি দুলাল পালিয়ে যায়। পরিবারের লোকজন শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেনন। এ ঘটনার পরের দিন ৩ জুলাই শিশুটির দাদা আব্দুল আজিজ বাদী হয়ে বাগাতিপাড়া থানায় দুলাল হোসেনকে অভিযুক্ত করে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এ মামলাটি তদন্ত শেষে একই বছরের ১৬ আগস্ট পুলিশ আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ ১৩ বছর পর মামলার শুনানি ও সাক্ষ্য গ্রহণ শেষে আজ বুধবার দুপুরে নাটোর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর