প্রকাশিতঃ জুলাই ২৮, ২০২৫

নেত্রকোনা-৩ আসনের সাবেক এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু আর নেই


নেত্রকোনা-৩ আসনের সাবেক এমপি ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু আর নেই
জাতীয় সংসদের ১৫৯, নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য (এমপি) ও কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভোগার পর সোমবার (২৮ জুলাই) দুপুরে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টুর ভাগ্নে জাকির হোসেন প্রবাল এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সাবেক এমপি পিন্টু মামা দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। এ অবস্থায় সোমবার তিনি ঢাকার নিজ বাসায় ইন্তেকাল করেন। মরহুমের প্রথম জানাজার নামাজ মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টায় জেলার আটপাড়া উপজেলার তেলিগাতী সরকারি কলেজ মাঠে, দ্বিতীয় জানাজা দুপুর সোয়া দুইটায় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এবং তৃতীয় জানাজা একই দিন বাদ আছর মরহুমের গ্রামের বাড়ি কেন্দুয়া উপজেলার কচন্দরা গ্রামে অনুষ্ঠিত হবে। পরে তাঁকে গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, কেন্দুয়া উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কচন্দরা গ্রামের কৃতী সন্তান বিশিষ্ট ব্যবসায়ী ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু। তিনি ২০০৯ সালে কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এরপর ২০১৪ সালে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে তিনি নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হন।

সর্বশেষ :

চাঁদাবাজী-ছিনতাইয়ের অভয়ারণ্যে বেঁচে ফেরাকে ‘কপাল জোরে বেঁচে গেলাম’ বললেন এভারেস্ট জয়ী বাবর আলী   চাঁদাবাজী-ছিনতাইয়ের অভয়ারণ্যে বেঁচে ফেরাকে ‘কপাল জোরে বেঁচে গেলাম’ বললেন এভারেস্ট জয়ী বাবর আলী ‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী   ‘জয় বাংলা’কে দাবিয়ে রাখা যাবে না’: আদালত চত্বরে জামিন পেয়েই গর্জে উঠলেন আইভী বিদেশি পর্যটকদের জন্য বিশেষ ‘রেড জোন’ করা হবে, মিলবে ‘সবকিছু’   বিদেশি পর্যটকদের জন্য বিশেষ ‘রেড জোন’ করা হবে, মিলবে ‘সবকিছু’ নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা   নোবেল জয়ের ২০ বছরে ইউনূস: অভিনন্দনের দিনেও হামে শিশুমৃত্যু থামেনি, সরকারি হিসাবেই ১,১৭০ ছাড়ালো শিশু মৃত্যুর সংখ্যা সৌদি আরামকোর সদর দপ্তরে হুথি ক্ষেপণাস্ত্রের হামলা, যৌথ সহয়তা’র ‘মক্কা জোট’ যৌথ নিন্দা প্রকেশেই সীমিত   সৌদি আরামকোর সদর দপ্তরে হুথি ক্ষেপণাস্ত্রের হামলা, যৌথ সহয়তা’র ‘মক্কা জোট’ যৌথ নিন্দা প্রকেশেই সীমিত টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের   টঙ্গীতে দেশের শীর্ষস্থানীয় ওষুধ কারখানা পুড়ে ছাই: মার্কিন ওষুধ-চুক্তির সাথে একসূত্রে গাঁথা? প্রশ্ন কর্মচারীদের নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন   নোয়াখালীতে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজি-দখলের অভিযোগ, বিচারের দাবিতে মানববন্ধন নোয়াখালীতে একদিনে দুই মৃত্যু: চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, সোনাইমুড়ীতে মাঠে মিলল প্রবাসীর মরদেহ   নোয়াখালীতে একদিনে দুই মৃত্যু: চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, সোনাইমুড়ীতে মাঠে মিলল প্রবাসীর মরদেহ