নোয়াখালীতে ইলিশ ধরায় ৪ জেলে আটক


নোয়াখালীতে ইলিশ ধরায় ৪ জেলে আটক
নোয়াখালীর হাতিয়া উপজেলায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অভিযোগে চার জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় ১ হাজার মিটার কারেন্ট জাল ও একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়। আটককৃতরা হলেন, উপজেলার হরণী ইউনিয়নের বয়ারচর টাংকিরঘাট এলাকার মো.জাকের হোসেনের ছেলে মো.সালাউদ্দিন (২৬), মো.আলতাব হোসেনের ছেলে মো.স্বপন (২৮) একই ইউনিয়নের নবীনগর গ্রামের মো.আইন উদ্দিনের ছেলে মো.হাসিব (১৯) মো.সাহাব উদ্দিনের ছেলে মাে.হানিফ (২০)। শুক্রবার (২৭ অক্টোবর) সকাল ৭টার দিকে উপজেলার বয়ারচর টাংকিরঘাট সংলগ্ন এলাকার মেঘনা নদীতে থেকে নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তাদের আটক করে। নৌ-পুলিশ জানায়, আটক জেলেরা নিষেধাজ্ঞা অমান্য করে প্রায়ই নদীতে মাছ ধরতে যায়। গোপন সংবাদের ভিত্তিতে মেঘনা নদীতে অভিযান চালায় নলচিরা নো-পুলিশ ফাঁড়ির একদল সদস্য। অভিযানে ইলিশ প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার সময় ১হাজার মিটার কারেন্ট জাল, একটি মাছ ধরার ট্রলারসহ ৪ জেলেকে আটক করে। পরে আটক জেলেদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, ইলিশের উৎপাদন বৃদ্ধি করতে ইলিশের প্রজনন মৌসুমে ১২ই অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে।

সর্বশেষ :

যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ   যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম   আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা   বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা     গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক!   গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা   অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার   রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা   প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা