নোয়াখালীতে শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু


নোয়াখালীতে শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু
নোয়াখালীর কবিরহাটে এক শিশু গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরের দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়না তদন্ত শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে, মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের বড় রামদেবপুর গ্রামের সামছুল হক মাস্টারের ঘরে এ ঘটনা ঘটে। তবে পুলিশ এবং ঘরের মালিক ওই গৃহকর্মীর আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি। নিহত লাইজু আক্তার (১২) হাতিয়া উপজেলার চানন্দি ইউনিয়নের উত্তর শান্তিপুর গ্রামের আবুল কাশেমের মেয়ে । স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বর মাসে উপজেলার সুন্দলপুর ইউনিয়নের বড় রামদেবপুর গ্রামের এটিএম সামসুল হক মাস্টারের বাড়িতে ভিকটিমেরে বড় বোন তাকে গৃহস্থলী কাজ করার জন্য দিয়ে যান। মঙ্গলবার বিকেলের দিকে লাইজুকে ঘরে রেখে পরিবারের সদস্যরা জেলা শহর মাইজদীতে যান। পরে স্থানীয় লোকজন বিকেল ৪টার দিকে শামছুল হক মাস্টারের ঘরের বারান্দায় লাইজুর ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন,ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে ঘরের মালিক ওই শিশু গৃহকর্মী আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি। এ ঘটনায় নিহতের বোন শারমিন আক্তার বাদী হয়ে কবিরহাট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।

সর্বশেষ :

যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ   যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম   আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা   বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা     গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক!   গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা   অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার   রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা   প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা