নোয়াখালীতে ২২ পূজা মন্ডপে নগদ অর্থ-উপহার সামগ্রী বিতরণ


নোয়াখালীতে ২২ পূজা মন্ডপে নগদ অর্থ-উপহার সামগ্রী বিতরণ
শারদীয় দূর্গা পূজাকে আরও উৎসবমুখর করতে নোয়াখালীর সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার পূজা মন্ডপে নগদ টাকা এবং গরীব অসহাদের মাঝে উপহার সামগ্রী তুলে দেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও নোয়াখালী-১ আসন থেকে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী জাহাঙ্গীর আলম। গত শনিবার (২১ অক্টোবর) থেকে ২৪ অক্টোবর পর্যন্ত চার দিন ব্যাপী শারদীয় দূর্গা মন্ডপ পরিদর্শন, মতবিনিময় ও গরীব অসহায়দের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। সোনাইমুড়ী উপজেলার জয়াগ, নদনা, আমিশাপাড়া, সোনাপুর ও সোনাইমুড়ী পৌরসভার ১০টি পূজা মন্ডপ এবং চাটখিল উপজেলার বদলকোট, সাহাপুর, রামনারায়নপুর, খিলপাড়া, চাটখিল পৌরসভার ১২টি পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সোনাইমুড়ী-চাটখিল উপজেলার ২২টি পূজা মন্ডপে নগদ ১০ লক্ষ টাকা এবং আড়াই হাজার শাড়ি-লুঙ্গি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, পূজা উদযাপন পরিষদ সোনাইমুড়ী শাখার সভাপতি মানিক লাল ভৌমিক, সাধারণ সম্পাদক দীপংকর চক্রবর্তী, উপজেলা হিন্দু- খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রতিক বন্ধু দেবনাথ, সাধারণ সম্পাদক সঞ্জয় চক্রবর্তী, জেলা আওয়ামীলীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আবু ছায়েম প্রমূখ।

সর্বশেষ :

ভারতীয়  নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ।   ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ জব্দ। রাজশাহীতে ছুরিকাঘাতে হত্যা   রাজশাহীতে ছুরিকাঘাতে হত্যা মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ   মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম   হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই   ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত   ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল   জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের   রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের