পবায় গ্রীণ অটো ব্রিকস লিমিটেডের বিষাক্ত ধোঁয়ায় ৩০০ বিঘা ফসলি জমি ক্ষতিগ্রস্ত


পবায় গ্রীণ অটো ব্রিকস লিমিটেডের বিষাক্ত ধোঁয়ায় ৩০০ বিঘা ফসলি জমি ক্ষতিগ্রস্ত
রাজশাহীর পবা উপজেলায় নওহাটা গ্রীন ব্রিকস লিমিটেডের বিষাক্ত ধোঁয়ায় ৩০০ বিঘা কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। নওহাটা পৌরসভার ৩ নং ওয়ার্ডের পালোপাড়া উত্তরের ৫০ জন কৃষি জমি মালিকের গণ স্বাক্ষরিত অভিযোগ জেলা প্রশাসক,উপজেলা নির্বাহী অফিসার,সহকারী কমিশনার (ভূমি),পরিবেশ অধিদপ্তর,অফিসার ইনচার্জ পবাকে লিখিতভাবে জানিয়েছেন। ২৫ সেপ্টেম্বর (সোমবার) গণস্বাক্ষরিত অভিযোগগুলো উক্ত দপ্তরে দেওয়া হয়। অভিযোগ সূত্রে জানা যায়,নওহাটা পৌরসভার পালোপাড়া গ্রামের অধিকাংশ মানুষ হত-দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ।পালোপাড়া গ্রামের অধিকাংশ মানুষের অর্থ আয়ের উৎস হলো কৃষি দিন মজুর। প্রচুর পরিশ্রম ও দিন মজুরের মাধ্যমে কোন রকম জীবন জীবিকা পরিচালনা করে থাকেন।উপজেলা পবা ও মোহনপুর এর মাঝখানে নওহাটা এনজিবিএল গ্রীণ অটো ব্রিকস লিমিটেড অবস্থিত। উপজেলা পবা এর ১০৪ নং আলাইবিদির ও ১০২ নং পালোপাড়া মৌজা এবং উপজেলা মোহনপুর এর ৭৫ নং বসন্তকেদার মৌজার কৃষি ফসলি জমির ধান, পটল, বেগুনসহ বয়স্ক, শিশুসহ সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন।ভাটার বিষাক্ত ধোঁয়ায় প্রায় ৩০০ বিঘা ফসলি জমি পুড়ে গেছে। ভাটাটি বন্ধে ও কৃষকদের বাঁচাতে তাঁরা উপজেলা প্রশাসনের নিকট ব্যবস্থা গ্রহনের জন্য লিখিত অভিযোগ দিয়েছেন। এসব বিষয়ে জানতে এনজিবিএল গ্রীণ অটো ব্রিকস লিমিটেড এর মালিক লিংকন ও মান্নানকে একাধিকবার ফোন দিয়ে পাওয়া যায়নি।সরেজমিনে গেলে উক্ত ভাটার কেউ মিডিয়ায় কথা বলতে রাজি হয়নি। কথা বললে রাজশাহী পরিবেশ অধিদপ্তরের পরিচালক মাহমুদা পারভীন জানান,কৃষকদের একটি লিখিত অভিযোগ পেয়েছি।সরেজমিনে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।পরিবেশ অধিদপ্তরের অনুমতি আছে কিনা জানতে চাইলে তিনি বলেন ফাইল দেখে বলতে হবে। জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, কৃষকদের লিখিত অভিযোগ পেয়ে কৃষি অফিসার নিয়ে সরেজমিনে তদন্ত করেছি।ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করে ভাটা মালিকের নিকট থেকে সমুদয় অর্থ আদায় করে তা কৃষকদের দেওয়া হবে।তিনি আরও বলেন,বিষয়টি জেলা প্রশাসক মহোদয় অবগত আছেন।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর