প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২০, ২০২৩

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে বাস খাদে, নিহত ১৪


পাকিস্তানে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে বাস খাদে, নিহত ১৪
পাকিস্তানে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার সময় একটি বাস খাদে পড়ে উল্টে গেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৪ জন। কালার কাহারের কাছে রোববার রাতে এ দুর্ঘটনা ঘটে। গত দুই মাসের মধ্যে এটি পাকিস্তানের চতুর্থ বড় সড়ক দুর্ঘটনা। খবর- ডন। উদ্ধারকারী ও পুলিশ জানায়, ঘটনাস্থলে ১২ জন যাত্রী মারা যান। অন্য দুইজন হাসপাতালে মারা যান। নিহতদের মধ্যে বাসের চালকও রয়েছেন। আহতদের উদ্ধার করে কাহারের তহসিল সদর হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। তাদেরকে রাওয়ালপিন্ডিতে নেওয়া হয়েছে। চকওয়ালের ডেপুটি কমিশনার কুরাতুলাইন মালিক বলেন, বিয়ের অনুষ্ঠান শেষে ইসলামাবাদ থেকে বাসটির আরোহীরা লাহোরে ফিরছিলেন। বাসটি ইসলামাবাদ-লাহোর মোটরওয়ের আঁকাবাঁকা পথ দিয়ে যাচ্ছিল। বাসের ব্রেক ফেল হওয়ায় এটি বিপরীত দিক থেকে আসা দুটি গাড়িকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। একটি গাড়ি এখনো বাসের নিচে আটকে আছে। এ ঘটনায় কালার কাহার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফ ও ডেপুটি স্পিকার জাহিদ আকরাম দুররানি এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

সর্বশেষ :

২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি   ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের পরেই ভারতের জার্সি তুলে রাখছেন কোহলি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত   বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা বিষয়ক কৌশলগত চুক্তি স্বাক্ষরিত রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা   রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া প্রাথমিকের শিক্ষকদের ৫ দফা দাবিতে মাঠে নামার ঘোষণা সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত   সাফ টুর্নামেন্টে দ্বিতীয় সারির দল পাঠাতে পারে ভারত পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান!   পদ্মা সেতুকে ঝুঁকিতে ফেলে সাড়ে ৬ কোটি ঘনফুট বালু তোলার অনুমতি পেল গায়েবি প্রতিষ্ঠান! প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে   প্রতি মাসে মিলছে গড়ে ৫৭টি অজ্ঞাত মরদেহ, শনাক্ত করা যাচ্ছে না যথাযথভাবে গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ   গ্যাস-বিদ্যুতে ভর্তুকির হিসাব মিলছে না, ২ মাসেই উধাও বরাদ্দের ৬০ ভাগ অর্থ কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন   কিয়েভে রাশিয়ার হামলা, লক্ষ্যবস্তু ডাটা সেন্টার; ইন্টারনেট যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় ইউক্রেন