প্রকাশিতঃ মার্চ ৩০, ২০২৩

পিতার পরকীয়া সমর্থন করে বিপাকে আলিয়া


পিতার পরকীয়া সমর্থন করে বিপাকে আলিয়া
পুরোনো এক সাক্ষাৎকারের ভিডিও নতুন করে সামনে আসতেই আলিয়াকে কটাক্ষ করছেন নেটিজেনরা। বৈবাহিক সম্পর্কে তৈরি হওয়া বিশ্বাস কি তাহলে অমূলক? অভিনেত্রী নিজেও কি তার দাম্পত্যের মাঝখানে অন্য কারও সঙ্গে সম্পর্কে লিপ্ত হতে চান? আলিয়াকে এমন প্রশ্নই করে চলেছেন নেটিজ়েনরা। অনেকের প্রশ্ন, ‘যদি রণবীর (কপূর) আপনার সঙ্গে এমন করেন? মানতে পারবেন তো?’ কেউ কেউ অবশ্য আলিয়ার পরিণত মনের প্রশংসাও করেছেন। তবে এ প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি আলিয়া। পুরোনো ওই ভিডিও কেন্দ্র করে বিপাকে পড়েছেন বলিউড তারকা আলিয়া ভাট। ওই ভিডিওতে পিতা মহেশ ভাটের পরকীয়ায় সমর্থন করে বক্তব্য দিয়েছিলেন তিনি। বিষয়টি সামনে আসতেই নেটিজেনদের কটাক্ষের শিকাত্র হচ্ছেন রণবীর ঘরণী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রথম স্ত্রীর সঙ্গে থাকাকালীন মহেশ ভাট প্রেমে পড়েছিলেন সোনি রাজদানের। ওই ঘরেই জন্ম আলিয়ার। মহেশ যদি সোনির সঙ্গে প্রেম না করতেন, আলিয়ার জন্ম হতো না। সে কথাটি মাথায় রেখেই এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘আমার বাবা আমার মায়ের প্রেমে পড়েছিলেন। তাদের মধ্যে বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল। এতে আমি খারাপ কিছু দেখি না। কারণ যা হয়, সে তো ভালোর জন্যই!’ তিনি আরও বলেন, ‘জীবন সম্পর্কে আমার তেমন একমাত্রিক বা সাদাকালো ধারণা নেই। জীবনে কখনও কখনও হিসাবের বাইরেও অনেক কিছু ঘটে। কিন্তু সবকিছু কারণেই ঘটে।’

সর্বশেষ :

কর্ণফুলী টানেল যেভাবে অকার্যকর করা হলো, ৩৩৬ কোটি টাকার বিকল্প সড়ক নির্মাণ- কেন?   কর্ণফুলী টানেল যেভাবে অকার্যকর করা হলো, ৩৩৬ কোটি টাকার বিকল্প সড়ক নির্মাণ- কেন? বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে আবার লুকোচুরি   বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে আবার লুকোচুরি বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়? তারেক রহমানকে নিয়ে মন্তব্য করলেই গ্রেপ্তার—উঠছে অধিকার ও আইনি প্রক্রিয়ার প্রশ্ন   বাকস্বাধীনতা ও মানবাধিকার কোথায়? তারেক রহমানকে নিয়ে মন্তব্য করলেই গ্রেপ্তার—উঠছে অধিকার ও আইনি প্রক্রিয়ার প্রশ্ন ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণে আওয়ামীলীগ আমলে দেয়া রায়ের প্রতিফলন   ইউনূসের প্রতিষ্ঠানের কর ফাঁকির ‘ধ্রুপদী নজির’: হাইকোর্টের রায় পর্যবেক্ষণে আওয়ামীলীগ আমলে দেয়া রায়ের প্রতিফলন নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে প্রবাসীদের হাতে লাঞ্চিত ড. ইউনূস; টেরোরিস্ট সম্মোধন – ভিডিও ভাইরাল   নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে প্রবাসীদের হাতে লাঞ্চিত ড. ইউনূস; টেরোরিস্ট সম্মোধন – ভিডিও ভাইরাল জার্মান আওয়ামীলীগ সহ প্রবাসী বাংলাদেশীদের প্রতিবাদের মুখে বার্লিনে ওয়ার্ল্ড হেলথ সামিটের বক্তা তালিকা থেকে ড. ইউনূসের নাম বাদ দিলো আয়োজকরা   জার্মান আওয়ামীলীগ সহ প্রবাসী বাংলাদেশীদের প্রতিবাদের মুখে বার্লিনে ওয়ার্ল্ড হেলথ সামিটের বক্তা তালিকা থেকে ড. ইউনূসের নাম বাদ দিলো আয়োজকরা অধিকার ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে হরিণাকুণ্ডুতে কন্যাশিশু দিবস পালিত   অধিকার ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে হরিণাকুণ্ডুতে কন্যাশিশু দিবস পালিত আত্রাইয়ে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্টিত   আত্রাইয়ে দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্টিত