পুলিশের থেকে ৪ জুয়াড়ি পালানোর ঘটনায় এসআই বরখাস্ত


পুলিশের থেকে ৪ জুয়াড়ি পালানোর ঘটনায় এসআই বরখাস্ত
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ৪ জুয়াডি আসামি পুলিশের গাড়ি থেকে পালিয়ে যাওয়ার ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে সাময়িরক বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত হওয়া ওই পুলিশ কর্মকর্তার নাম নুর হোসেন । তিনি চরজব্বর থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা পুলিশ সুপার স্বাক্ষরিত একটি চিঠিতে এই বরখাস্তের বিষয়টি জানানো হয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার চরজব্বর ইউনিয়নের চর হাসান ভূঁইয়ার হাটে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে চরজব্বর থানার উপপরিদর্শক (এসআই) নুর হোসেন উপজেলার চরজব্বর ইউনিয়নের আবদুল্যাহ মিয়ার হাটে অভিযান চালান। অভিযানে মোবাইলে জুয়া খেলার সময় চা দোকান থেকে চার জুয়াড়িকে আটক করেন তিনি। পরবর্তীতে আটককৃত ৩ জন ব্যক্তি পুলিশ হেফাজত থেকে হ্যান্ডকাপ না থাকার সুযোগে পালিয়ে যায়। নাসিরউদ্দিন নামে অপর এক আসামিকে আটক করতে সক্ষম হন এবং থানায় আসার পথে আব্দুল্লামিয়ার হাটের সেক্রেটারি হাসানের অনুরোধে তার জিম্মায় দেয়া হয়। সার্বিক বিষয়ে এসআই নুর হোসেন থানার অফিসার ইনচার্জকে অবহিত করেননি এবং ডিউটি শেষে থানার জিডিতে নোট করেননি। নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম বলেন, বিভাগীয় নিয়ম শৃঙ্খলা পরিপন্হি কাজ করা সহ কর্তব্যে গাফিলতির কারণে এসআই নুর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্হা গ্রহণ প্রক্রিয়াধীন।

সর্বশেষ :

নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা   নরওয়ে ম্যাচের আগে ব্রাজিলের বড় ধাক্কা: ইনজুরিতে পাকেতা গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার   গভীর রাতে নারীসহ আপত্তিকর অবস্থায় আটক যুবদল সভাপতিকে উত্তম-মধ্যম, দল থেকেও বহিষ্কার মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন   মার্কিন চুক্তি ও স্বার্থরক্ষায় সাধারণ মানুষের নাভিশ্বাস: আন্তর্জাতিক বাজার দরের চেয়ে উচ্চমূল্যে গম আমদানির অনুমোদন জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা   জুনে সারাদেশে ৩৩৩ নারী-কন্যাশিশু নির্যাতিত: শীর্ষে ধর্ষণ ও ধর্ষণ-সংশ্লিষ্ট সহিংসতা সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও   সম্পত্তির বিরোধ থেকে ব্যক্তিগত দ্বন্দ্ব, উচিৎ শিক্ষা দিতে সবার নামে জুলাই মামলা: আছেন ভূমিমন্ত্রী জাবেদসহ আওয়ামী নেতারাও বিধবা নারীর টাকা নিয়ে উধাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সমন্বয়ক বাঁধন   বিধবা নারীর টাকা নিয়ে উধাও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সমন্বয়ক বাঁধন “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন   “আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা আমি সমর্থন করি না”, সাক্ষাৎকারে এম সাখাওয়াত হোসেন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা   শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির হজম করা কঠিন হবে, অকল্পনীয় অনেক ব্যাপার ঘটতে পারে: সাবির মুস্তাফা