পূর্ব বিরোধের জেরে শিশু মুনিমকে হত্যা করে প্রতিবেশী: পুলিশ


পূর্ব বিরোধের জেরে শিশু মুনিমকে হত্যা করে প্রতিবেশী: পুলিশ
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের ছোট চাঙ্গুইর গ্রামে চার বছরের শিশু মুনিমকে পূর্ব শত্রুতার জেরে হত্যা করে প্রতিবেশী আমিনুল ইসলাম (২০)। তাকে গ্রেপ্তারের পর আজ শনিবার এক সংবাদ সম্মেলনে বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম এ তথ্য জানান। শনিবার বেলা ১২টার দিকে নন্দীগ্রাম থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে শরাফত ইসলাম জানান, শিশু মুনিম হত্যা মামলায় ছোট চাঙ্গুইর গ্রামের আনসার আলী প্রামানিকের ছেলে আমিনুল ইসলামকে শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৫ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে পরিত্যক্ত কুয়ায় শিশু মুনিমের লাশ পাওয়া যায়। তার শরীর ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। এ ঘটনায় নিহতের বাবা ইদ্রিস আলী বাদী হয়ে ১৬ ফেব্রুয়ারি নন্দীগ্রাম থানায় একটি মামলা করেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, ১৫ ফেব্রুয়ারি সকাল ৮টার দিকে মুনিম খেলার জন্য বাড়ি থেকে বের হয়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে পরিত্যক্ত কুয়ায় মুনিমের পা দেখে বড় বোন তাবাসসুম চিৎকার দেয়। এ সময় প্রতিবেশীরা এসে মৃত অবস্থায় মুনিমকে উদ্ধার করে। তার শরীর ও মাথায় আঘাতের চিহ্ন ছিল। ওই কুয়ায় তার লাশ রেখে লতাপাতা দিয়ে ঢেকে রাখা হয়েছিল। নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানায়, এটি একটি নৃশংস ক্লুলেস হত্যা ছিল। বাদীর প্রতিবেশী আনসার আলীর ছেলে আমিনুল তার পূর্বের পারিবারিক বিরোধের জেরে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। ইট দিয়ে মাথায় আঘাত করে শিশু মুনিমকে হত্যা করে আমিনুল ইসলাম। এ হত্যার সঙ্গে আর কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি