ফুলবাড়ীতে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন


ফুলবাড়ীতে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায়  ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা পরিষদ চত্বরে ১২ জুন সোমবার দুপুর সাড়ে ১২টায় কৃষি মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী এ মেলার আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফুলবাড়ী। উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ ও বিশেষ অতিথি হিসেবে ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার বক্তব্য প্রদান করেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াছমিন। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহজাহান আলী বাদশা, ফুলবাড়ী ডিগ্রী কলেজের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান মাস্টার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, দাসিয়ারছড়া হাবিবপুরের কৃষক আমজাদ হোসেন প্রমূখ। কৃষককে অর্থনৈতিকভাবে লাভবান করার জন্য বিভিন্ন কন্দাল ফসল চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়। এর মাধ্যমে মানুষের পুষ্টির চাহিদাও অনেকাংশে পূরণ হবে।

সর্বশেষ :

যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ   যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম   আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা   বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা     গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক!   গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা   অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার   রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা   প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা