প্রকাশিতঃ ফেব্রুয়ারি ২৭, ২০২৩

বগুড়ায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার


বগুড়ায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট গ্রেপ্তার
বগুড়ার দুপচাঁচিয়ায় সঞ্জয় কুমার দেবনাথ নামে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮টায় উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, রোববার দিবাগত রাতে দুপচাঁচিয়া সিও অফিস বাসস্ট্যান্ড মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যদের তার পরিচয়পত্র দেখিয়ে নিজেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট (৩৯তম বিসিএস) পরিচয় দিয়ে গাড়ি তল্লাশি শুরু করেন। এ সময় সন্দেহ হলে পুলিশ সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তার পরিচয়পত্র ভুয়া বলে স্বীকার করেন। পরে পুলিশ তাকে আটক করে। দুপচাচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, গ্রেপ্তারকৃত সঞ্জয় পেশাদার প্রতারক। তার নামে একাধিক প্রতারণার মামলা রয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ :

‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী   ‘আমার বয়স ৬০, আমি কি অন্তঃসত্ত্বা’, কোন প্রসঙ্গে এমন বললেন অভিনেত্রী বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস   বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি   হরমুজ এড়িয়ে তেল রপ্তানির গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত   রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বৃক্ষ বন্দনা’ ‘ধরা তরু কাব্য’ অনু‌ষ্ঠিত ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের   ক্ষেপণাস্ত্র ও সাইবার হামলায় এআই ব্যবহারের বিস্ফোরক দাবি অ্যানথ্রোপিকের রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত   রিজওয়ান-ইমামের আর্থিক লেনদেন ও তথ্য ফাঁসের অভিযোগে তদন্ত হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব   হামে মৃত্যু হাজার পার, ডেঙ্গুতে হাহাকারঃ স্বাস্থ্য খাতের চরম প্রশাসনিক দেউলিয়াত্ব ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’   ‘মাগো আমারে নিয়া যাও’: টানা ৩ মাস মাদ্রাসায় শিশুকে ধর্ষণ, শিক্ষকের দাবি- ‘তাবিজ বা জীনের প্রভাবে পায়ুতে ক্ষত’