বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প


বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলায় ফ্রি মেডিকেল ক্যাম্প
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজন করা হয়েছে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প। শনিবার (৪ অক্টোবর) বিকেল ৩টা থেকে শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত এই সেবামূলক কর্মসূচি চলে, যেখানে সহস্রাধিক রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। উপজেলা জামায়াতে ইসলামীর আমির শাহজাহান ভূইয়ার সভাপতিত্বে ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ব্রাহ্মণবাড়িয়া জেলা সাধারণ সম্পাদক আখতার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ) আসনের দলীয় এমপি প্রার্থী মাওলানা মোবারক হোসেন আকন্দ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডা. নোমান মিয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা এনডিএফ সভাপতি এম এ হানিফ, জেলা অফিস সেক্রেটারি মুহাম্মদ মনিরুজ্জামান, আশুগঞ্জ প্রেসক্লাব সভাপতি সেলিম পারভেজ, সাবেক সভাপতি সাংবাদিক মোজাম্মেল হক, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইঞ্জিনিয়ার নাইমুর রহমান, সমাজসেবক জাবেদ মুন্সিসহ অন্যান্য চিকিৎসক ও অতিথিবৃন্দ। আয়োজকরা জানান, ক্যাম্পে বারো জন চিকিৎসক কয়েকটি বুথে রোগীদের সাধারণ চিকিৎসা, রক্তচাপ, ডায়াবেটিস, শিশু ও নারীদের স্বাস্থ্যসেবা প্রদান করেন। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে মানুষ চিকিৎসা নিতে ভিড় করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় পরামর্শ ও কিছু ওষুধও রোগীদের বিনামূল্যে প্রদান করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক ও সাংবাদিকসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ :

যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ   যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম   আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা   বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা     গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক!   গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা   অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার   রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা   প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা