বাঘায় সাবেক মেয়রসহ আ.লীগের ২ নেতা গ্রেফতার


বাঘায় সাবেক মেয়রসহ আ.লীগের ২ নেতা গ্রেফতার
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার সাবেক মেয়রসহ আ.লীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী শহর থেকে ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- আড়ানী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুক্তার আলী ও তার মেয়ে জামাই আড়ানী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিবন আহমেদ বাপ্পি। মুক্তার আলী পিয়াদাপাড়া গ্রামের মৃত নইম উদ্দিনের ছেলে এবং রিবন আহমেদ বাপ্পি চকসিংগা গ্রামের মৃত বাবুল ইসলামের ছেলে। তারা ৫ আগস্টের পর থেকে রাজশাহী শহরে আত্মগোপনে ছিল। রাজশাহী ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করে। এ বিষয়ে বাঘা থানার ওসি আ.ফ.ম আছাদুজ্জামান বলেন, তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, হামলা ও মারধরসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে তাদের গ্রেফতার করা হয়েছে।

সর্বশেষ :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ।   চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ। তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা   তিতাসে চাঞ্চল্যকর হত্যাকাণ্ড: হত্যা মামলার আসামি লতিফ ভূঁইয়া নিহত, এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয়   ৭৯ জনের বিশাল লটবহর নিয়ে ইউনূসের আজারবাইজান সফরে রাষ্ট্রের বিপুল অর্থব্যয় চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস   চবি শাটল ট্রেনে রাজবন্দিদের মুক্তি চেয়ে ছাত্রলীগের পোস্টার দেখে উত্তপ্ত ক্যাম্পাস মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা   মাইলস্টোন ট্র্যাজেডি: বিচার চাইতে গিয়ে উল্টো প্রাণ বাঁচাতে পালাচ্ছেন নিহত উক্যছাইং-এর পিতা প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব   প্রতি সিগারেট সর্বনিম্ন ১৭, সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭%   ২৪-২৫ অর্থবছরে স্বাস্থ্য খাতে বরাদ্দের ৪৫ হাজার কোটি টাকা থেকে ইউনূস-নুরজাহান জুটির ব্যয় মাত্র ১৭% পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর   পৃথিবীর কোনো দেশ আমাদের মতো দ্রুত টিকা যোগাড় করতে পারেনি, দাবি স্বাস্থ্যমন্ত্রীর