বিদ্যালয়ের পাশে গরুর খামার, পাঠদান ব্যাহত হচ্ছে পরিবেশ দূষণ


বিদ্যালয়ের পাশে গরুর খামার, পাঠদান ব্যাহত হচ্ছে পরিবেশ দূষণ
চাঁদপুর সদর উপজেলার দেবপুর গ্রামের দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে গরুর খামার গড়ে তোলায় পাঠদান ব্যাহত হচ্ছে। খামারের গরুর বর্জ্যের দুর্গন্ধে অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছে৷ এলাকার অনেকে ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে ১৮৫ জন শিক্ষার্থী ও পাচজন শিক্ষক আছেন। বছর খানেক আগে বিদ্যালয় লাগয়া পাশের গ্রামের বাসিন্দা আলি আহাম্মদ খা একটি গরুর খামার গড়ে তোলেন দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিযোগ, খামারের বর্জ্যের দুর্গন্ধে তাদের প্রায়ই বমি আসে। মাঝেমধ্যে কেউ কেউ বমিও করে৷ দুর্গন্ধের জন্য তারা শ্রেণিকক্ষেও ঠিকমতো পড়াশোনা করতে পারে না। নাক চেপে ধরে তাদের ক্লাস করতে হচ্ছে। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনির হোসেন জানান, খামারের দুর্গন্ধের জন্য ঠিকমতো শিক্ষার্থীদের পাঠদান করানো যাচ্ছে না। প্রধান শিক্ষিক আলি আহমেদ মিয়াজি বলেন, কৃষক আলি আহাম্মদ খাঁ ওই খামার গড়ে তুলেছেন। তাঁকে খামার সরাতে বললে তিনি শোনেন না, আমাদের সঙ্গে ঝগড়া করেন।’ এ ব্যাপারে মুঠোফোনে আলি আহমদ খাঁ বলেন, আমি নিজের জমিতে গরুর খামার গড়ে তুলেছি। অন্যের সুবিধার জন্য তো গরুর খামার বন্ধ করে দিয়ে পথে বসতে পারি না।’ উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মানছুর আলম বলেন, ‘পাঁচ মাস আগে বিদ্যালয়েটি পরির্দশনে গিয়ে আমি গরুর খামার বিদ্যালয়ের সামনে থেকে সরানোর জন্য আলী আহমদকে বলেছিলাম। তিনি কথাও দিয়েছিলেন। কেন এখনো সরানো হয়নি? তা খোঁজ নিয়ে দেখব৷’ এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান জানান, দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে একটি গরুর খামার গড়ে উঠার কারনে ঐ স্কুলের ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার সমস্যা হচ্ছে আমরা খুব শীঘ্রই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াড জামিল সৈকত জানান, খোঁজ নিয়ে শিগগিরই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

সর্বশেষ :

মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার   মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ   গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল   সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক   হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা   ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের   জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা   হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা   শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা