বিশ্বকাপ না খেলেও পুরস্কার পাচ্ছে বাংলাদেশ


বিশ্বকাপ না খেলেও পুরস্কার পাচ্ছে বাংলাদেশ
নিরাপত্তা শঙ্কায় ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ রাজি হয়নি বাংলাদেশ। যে কারণে টাইগারদের পরিবর্তে বিশ্বকাপে সুযোগ পায় স্কটল্যান্ড। ভারতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সোমবার এক বিবৃতিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা জানায়, বিসিবি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে পাকিস্তান আগেই ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে তাদের নির্ধারিত ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল। আইসিসির বিবৃতিতে বলা হয়, ‘চলমান বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট কোনো আর্থিক, ক্রীড়া কিংবা প্রশাসনিক শাস্তি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর আরোপ করা হবে না।’ একই সঙ্গে আইসিসি জানায়, প্রয়োজনে বিরোধ নিষ্পত্তি কমিটি (ডিসপিউট রেজোলিউশন কমিটি—ডিআরসি)-এর কাছে যাওয়ার অধিকার বিসিবির থাকবে। বিবৃতিতে আরও বলা হয়, ‘বর্তমান আইসিসি বিধিমালার আওতায় বিসিবির এই অধিকার বহাল থাকবে।’ আইসিসি আরও জানায়, পুরো বিষয়টিতে তাদের অবস্থান নিরপেক্ষতা ও ন্যায্যতার নীতির ওপর ভিত্তি করে গৃহীত হয়েছে এবং শাস্তিমূলক পথে না গিয়ে সহযোগিতামূলক সমাধানের লক্ষ্যেই তারা এগোচ্ছে।

সর্বশেষ :

বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি   বন্ধুত্বের হাত, ভেতরে অবিশ্বাসের রাজনীতি চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই   চালু হতে না হতেই অচল ‘ফুয়েল পাস অ্যাপ’, তেলের অপেক্ষা আগের মতোই নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর   নিজেদের “জুলাই প্রোডাক্ট” আখ্যা দিলেন জামায়াতের আমির শফিকুর আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ   আকণ্ঠ ঋণে নিমজ্জিত অর্থনীতি: অন্তর্বর্তীকাল থেকে নতুন সরকার- ৪৩ দিনে আরও ৪১ হাজার কোটি টাকা ঋণ ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ   ব্যাংকগুলোর অনিয়ম-দুর্নীতিতেই নিঃস্ব উদ্যোক্তারা, বাংলাদেশ ব্যাংকের কাছে অভিযোগ নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী!   নেতানিয়াহুর ভয়ে পোস্ট ডিলিট করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী! নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি   নারী বিশ্বকাপে থাকছে রেকর্ড প্রাইজমানি জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা   জুলাই-আগস্টের ৭.৬২ মি.মি. বুলেটের সুত্র অনুসন্ধান: বরখাস্তকৃত লেঃ কর্নেল ও সেনাবাহিনীর আর্টিলারি বিভাগের সম্পৃক্ততা