বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক


বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল টেকনাফ সীমান্ত, আতঙ্ক
মিয়ানমারের অভ্যন্তরে পরপর চারটি ভারী মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠেছে কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী এলাকা। বুধবার রাত সাড়ে ৯টার পর মাত্র ১৫ মিনিটের মধ্যে চারটি বিস্ফোরণের শব্দ ভেসে আসে, যা জাদিমুড়া থেকে শাহপরীর দ্বীপ পর্যন্ত বিস্তীর্ণ এলাকার ঘরবাড়ি কাঁপিয়ে দেয়। ভয়ে অনেকে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা জানান, প্রথম বিস্ফোরণের সময় নাফ নদীর ওপারে আগুনের লেলিহান শিখা দেখা গেছে। শাহপরীর দ্বীপের নাফ নদীসংলগ্ন এলাকার বাসিন্দা মো. আনিছুর রহমান বলেন, হঠাৎ ভয়াবহ ঝাঁকুনি অনুভব করি। মনে হচ্ছিল পুরো পৃথিবী কেঁপে উঠছে। আগুনের ঝলক যেন আমাদের দিকেই এগিয়ে আসছিল। টেকনাফ পৌরসভার জালিয়াপাড়ার আরেক বাসিন্দা মো. ইসলাম জানান, প্রায় সাত মাস পর আবারও মিয়ানমারের দিক থেকে গোলাবর্ষণের শব্দ শুনলেন তিনি। প্রথমে ভূমিকম্প মনে হলেও পরে বোঝা যায়, সীমান্তের ওপার থেকেই শব্দ আসছে। সাবরাং ইউনিয়ন পরিষদের সদস্য আবুল ফয়েজ বলেন, বহুদিন পর মিয়ানমারে আবার সংঘর্ষ শুরু হয়েছে। বিস্ফোরণের প্রভাবে সীমান্তের ঘরবাড়ি কেঁপে উঠেছে এবং শিশু ও বয়স্কদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। টেকনাফ ব্যাটালিয়নের (বিজিবি-২) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া নিশ্চিত করেছেন, রাত ৯টার দিকে মিয়ানমারের মংডু এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, শাহপরীর দ্বীপ থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে মিয়ানমারের অভ্যন্তরে এই গোলাগুলি হচ্ছে। পরিস্থিতি সরেজমিনে যাচাই করতে নিজেই সীমান্তে যাচ্ছেন বলে জানান তিনি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. অনীক চৌধুরী জানান, পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে। সীমান্তবর্তী বাসিন্দাদের অযথা আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত বছরের ২৮ ডিসেম্বর মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও জান্তা বাহিনীর সংঘর্ষে টেকনাফ-উখিয়া সীমান্ত কেঁপে উঠেছিল। দীর্ঘ বিরতির পর আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকা রাখাইনে আবার সামরিক হামলা শুরু করেছে জান্তা সরকার। একই দিন সকালে জান্তা রাখাইনের বুথে এলাকায় বিমান হামলাও চালিয়েছে।

সর্বশেষ :

খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার   খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার গ্যাস সংকটে অচল ট্যানারি: কোটি কোটি টাকার ক্ষতির মুখে দেশের চামড়া শিল্প   গ্যাস সংকটে অচল ট্যানারি: কোটি কোটি টাকার ক্ষতির মুখে দেশের চামড়া শিল্প রাষ্ট্রীয় স্থায়িত্ব ও রাষ্ট্রের প্রতি সেনাবাহিনীর আনুগত্য: ভারতের অভিজ্ঞতা থেকে শিক্ষা   রাষ্ট্রীয় স্থায়িত্ব ও রাষ্ট্রের প্রতি সেনাবাহিনীর আনুগত্য: ভারতের অভিজ্ঞতা থেকে শিক্ষা হেফাজতের শাপলা সমাবেশের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার   হেফাজতের শাপলা সমাবেশের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ভারতীয় গরু নিয়ে টানাটানি: কুড়িগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ   ভারতীয় গরু নিয়ে টানাটানি: কুড়িগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্যের প্রস্তাব রাশিয়ার, চোখ রাঙাচ্ছে ‘মার্কিন বাণিজ্য চুক্তি’   বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্যের প্রস্তাব রাশিয়ার, চোখ রাঙাচ্ছে ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ স্থানীয় সরকার নির্বাচনে জিততে বিএনপি দলীয় লোক দিচ্ছে: জামায়াত   স্থানীয় সরকার নির্বাচনে জিততে বিএনপি দলীয় লোক দিচ্ছে: জামায়াত যশোরে পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেপ্তার ৪   যশোরে পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেপ্তার ৪