ব্যালন ডি’অরের দৌড়ে শীর্ষে যারা


ব্যালন ডি’অরের দৌড়ে শীর্ষে যারা
ফুটবলের সবচেয়ে মর্যাদার ও আলোচিত পুরস্কার ব্যালন ডি’অর। ২০২৪ সালে কার হাতে উঠতে যাচ্ছে ব্যালন ডি’অর? গত দেড় যুগ ধরে ট্রফিটি নিজেদের করে নিয়েছিলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। বিশেষ ট্রফিটি রেকর্ড আটবার নিজের ঝুলিতে পুরেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তারপরেই রয়েছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। এ দুজনে মিলে নিজেদের শোকেসে জমা করেছেন ১৩টি ট্রফি। সম্প্রতি শেষ হয়েছে কোপা-ইউরো টুর্নামেন্ট। ইউরোপ ও লাতিনের বড় দুটি টুর্নামেন্ট শেষে ২০২৪ ব্যালন ডি’অরের হিসেবনিকেশে এসেছে বড় পরিবর্তন। কোপার শিরোপা জেতা ইন্টার মিলানের আর্জেন্টাইন তারকা লাউতারো মার্টিনেজ গোলডটকমের নির্বাচিত তালিকায় শীর্ষ পাঁচে চলে এসেছেন। সম্প্রতি ব্যালন ডি’অর প্রত্যাশী ৩০ জনের নাম প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল সাময়িকী। সেখানেই নাম নেই লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর। এবারের ট্রফির জন্য ফেভারিট মনে করা হচ্ছে ভিনিসিয়ুস জুনিয়র ও জুড বেলিংহ্যামকে। প্রত্যাশিতভাবেই ৩০ জনের তালিকায় রয়েছে তারা। এ তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে আরও আছেন লাউতারো মার্টিনেজ, ফেদেরিকো ভালভার্দে, এমিলিয়ানো মার্টিনেজ, আরলিং হালান্ড, টনি ক্রুস, লামিন ইয়ামাল, হ্যারি কেন, দানি কারভাহাল, কিলিয়ান এমবাপ্পেরা।

সর্বশেষ :

মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ   মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম   হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই   ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত   ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল   জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের   রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি   শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই   ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই