ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সম্মলেনকে সফল করতে নবীনগরে গণমিছিল


ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সম্মলেনকে সফল করতে নবীনগরে গণমিছিল
আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলনকে সফল করতে মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেলে নবীনগর উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এসে এক পথসভা করে। নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর সভাপতিত্বে ও ২ নম্বর সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব মো. আজীম। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ স্যগঠনের একাধিক নেতা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, আগামী ১ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন যেকোন মূল্যে আমাদেরকে সফল করতেই হবে। সেজন্য আমাদেরকে সকল মত ভেদাভেদ ও দ্বন্দ্ব ভুলে গিয়ে বিএনপির প্রতিটি নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এদিকে ১ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় বহুল প্রত্যাশিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির এই সম্মেলন প্রতিহতের ডাক দিয়ে জেলা শহরে গত দুদিন ধরে মশাল ও ঝাড়ু মিছিল করেছে জেলা বিএনপির দ্বিধাবিভক্ত একাংশের নেতাকর্মীরা। ফলে আসন্ন এই সম্মেলনকে কেন্দ্র করে যে কোন সময় জেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষেরও আশঙ্কা করছেন স্থানীয় পর্যবেক্ষকেরা। স্থানীয় বিএনপির নেতারা জানান, জেলা বিএনপিতে থাকা বিবদমান দুটি শক্তিশালী গ্রুপে চরম দ্বন্দ্ব ও বিরোধের কারণে সম্প্রতি কমপক্ষে দুই দফা সম্মেলনের তারিখ স্থগিত করে আগামী ১ ফেব্রুয়ারি ১৬ বছর পর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন হতে যাচ্ছে। স্থানীয় বিএনপির নেতারা জানান, দুই দফা সম্মেলনের তারিখ স্থগিতের পর অবশেষে দলটির ভারপ্রাপ্ত প্রধান, লন্ডনে অবস্থানরত তারেক জিয়ার হস্তক্ষেপ ও কঠোর নির্দেশে এবার তৃতীয় দফায় আগামী ১ ফেব্রুয়ারি সম্মেলনের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়। সেজন্য তারেক জিয়ার নির্দেশে বিএনপির কুমিল্লা বিভাগের দায়িত্বপ্রাপ্ত দলটির কেন্ত্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুকে এই সম্মেলন সফল করতে ‘সমন্বয়ক’র দায়িত্ব দেওয়া হয়। আর এই সম্মেলনকে সফল করতেই আজ নবীনগরে উপজেলা বিএনপির গণমিছিলটি অনুষ্ঠিত হয়।

সর্বশেষ :

যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ   যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম   আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা   বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা     গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক!   গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা   অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার   রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা   প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা