ব্রিটিশ হাইকমিশনারকে কর্মকৌশল জানাল বিএনপি


ব্রিটিশ হাইকমিশনারকে কর্মকৌশল জানাল বিএনপি
ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বারিধারায় ব্রিটিশ হাইকমিশনারের বাসায় প্রায় ১ ঘণ্টার এই বৈঠক হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। পরে সারাহ কুক ও বিএনপি নেতাদের একটি ছবি দিয়ে ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়। এতে বিএনপি নেতাদের সঙ্গে সারাহ কুকের হাস্যোজ্জ্বল ছবি দেখা যায়। বলা হয়, বিএনপির রাজনৈতিক কৌশল বুঝতে দলটির নেতাদের সঙ্গে বৈঠক করেছেন সারাহ কুক। এদিকে বৈঠক সম্পর্কে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিএনপির একটি সূত্র জানায়, বৈঠকে নির্বাচনের পূর্বাপর ঘটনা উল্লেখ করেন দলের নেতারা। এ সময় বিএনপি তাদের পরবর্তী কর্মকৌশল সম্পর্কেও সারাহ কুককে ধারণা দেন। সেখানে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার প্রসঙ্গও উঠে। তাকে দ্রুত সময়ের মধ্যে বিদেশে উন্নত চিকিৎসার জন্য বারবার মেডিকেল বোর্ডের সুপারিশের কথাও জানান বিএনপি নেতারা। এছাড়াও উপজেলা নির্বাচন বর্জনের প্রসঙ্গও আলোচনায় আসে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আসন্ন উপজেলা নির্বাচনের ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

সর্বশেষ :

প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে   প্রবাসীর স্ত্রীকে ১১ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান   আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির ঘটনায় জামায়াত-বিএনপির সংঘর্ষে রণক্ষেত্র গুলিস্তান ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু   ১৪ ঘণ্টার ব্যবধানে ২ লাশ: আনোয়ারায় গৃহবধূ ও জেলের রহস্যজনক মৃত্যু ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের   ধানমণ্ডি ৩২ নম্বরের ভাঙচুর ও নাশকতার দায় স্বীকার ছাত্রদলের সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি   সারাদেশে আওয়ামী লীগের পার্টি অফিস গুঁড়িয়ে দিয়েছিলাম, ছাত্রদল সভাপতি রাকিবের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের   যুক্তরাষ্ট্র আমাদের পরীক্ষিত বন্ধু, আমেরিকার স্বাধীনতা দিবসে উচ্ছ্বসিত মন্তব্য জামায়াত আমিরের মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি   মাদ্রাসাছাত্রকে বছরজুড়ে শিক্ষক ও ৩ ছাত্রের ধর্ষণ: ‘ইসলামের স্বার্থে’ আপোস মীমাংসায় অভিভাবকদের সম্মতি ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক   ফুটপাতে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, বিএনপিকর্মী ল্যাংড়া খোকন পলাতক