ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক


ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
ময়মনসিংহের ভালুকায় তালাবদ্ধ ঘর থেকে সাবিনা আক্তার (৪০) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার উপজেলার সিডস্টোর উত্তর বাজার এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই ওই নারীর স্বামী পলাতক রয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। ভালুকা মডেল থানা পুলিশ শনিবার (০৮ জুন) বেলা ১১ টার দিকে ওই গৃহবধুর মরদেহ উদ্ধার করে। ঈশ্বরগঞ্জ উচাখিলা গ্রামের মো. রুহুল আমিনের স্ত্রী সাবিনা ত্রিশাল ফাতেমানগর বটতলা এলাকার স্বপন মিয়ার মেয়ে বলে জানা গেছে। থানা পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের সিডস্টোর বাজারে আল আমিন খান নয়নের টিনশেড বাসায় ভাড়ায় বসবাস করতেন ওই নারী। এদিকে দীর্ঘ সময় মোবাইল ফোন বন্ধ থাকায় আত্মীয়স্বজনেরা ওই নারীর খোঁজতে থাকেন এবং শনিবার সকালে তারা সাবিনার ভাড়া বাসায় এসে ঘরের বাহির থেকে তালাবদ্ধ দেখতে পান। তবে ওই সময় ঘর থেকে দুর্গন্ধ বের হতে থাকলে তাদের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দিলে তালাবদ্ধ ঘরের মেঝে থেকে সামিনার ফুলে যাওয়া মরদেহ উদ্ধার করে পুলিশ। তার স্বামী রুহল আমিন পলাতক রয়েছেন। প্রতিবেশীরা জানান, ঈদের আগের দিন তারা সাবিনা ও তার স্বামীকে তাদের ভাড়া বাসায় দেখেছেন। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির জানান, সিডস্টোর উত্তরবাজারে তালাবদ্ধ একটি বাসা থেকে তিন সন্তানের জননীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ঘরের মেঝেতে পড়ে ছিল। লাশের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। লাশের সুরতহাল করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। স্বামীর আঘাতে সাবিনার মৃত্যু হতে পারে বলে তিনি ধারণা করছেন। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ :

আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের   আইসিসির বিশ্বকাপ ফরম্যাট পরিবর্তনের কড়া সমালোচনা স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী   প্রধানমন্ত্রীর যাওয়ার পাশে রঙ করলেও অপর পাশ মলিন, ক্ষুব্ধ চট্টগ্রামবাসী আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার   আওয়ামী লীগের সময়ে বরাদ্দকৃত সোহেল তাজের রাজউকের প্লট বাতিল করছে বিএনপি সরকার বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে   বিএনপির সাথে জামায়াতের বিষ্ঠাযুদ্ধের ঘটনায় তিন জামায়াত নেতা কারগারে দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’   দিনেশ ত্রিবেদী: ভালো সম্পর্ক হলে উভয় দেশের জন্য হবে ‘উইন-উইন সিচুয়েশন’ ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের   ‘প্রতিটি ব্যাটারের জন্য আলাদা পরিকল্পনা’: অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের প্রক্রিয়ায় আস্থা তাসকিনের গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন   গুম কমিশনের নাবিলা ইদ্রিসের গুপ্তচর জীবনের আখ্যান: আর্টিকেল-১৯ এর প্রতিবেদন ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড   ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন জাতীয় রেকর্ড