ভূমিকম্পে কাঁপল ইরান


ভূমিকম্পে কাঁপল ইরান
ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর কাশমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ৪ জনের প্রাণহানি এবং আহত হয়েছেন ১২০ জন। স্থানীয় সময় সোমবার রাত দেড়টায় ইরানের কাশমার শহরে রিখটার স্কেলে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। খবর আল-আরাবিয়ার। প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে বেশ কয়েকেটি জরাজীর্ণ ভবন ধসে পড়েছে। এতে আহত ৩৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা বলেছে, ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার ভূগর্ভে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ কয়েকটি বড় টেকটোনিক প্লেটের সীমানায় ইরানের অবস্থান। এজন্য দেশটিতে ঘন ঘন হালকা থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে মাঝে মাঝে দেশটিতে শক্তিশালী ভূমিকম্পও আঘাত হেনে থাকে। ইরানে ১৯৯০ সালে ৭ দশমিক ৪ মাত্রার প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হেনেছিল। এ ভূমিকম্পে দেশটিতে ৪০ হাজারের বেশি মানুষ মারা যান এবং ৩ লাখের বেশি আহত হন। এতে দেশটির আরও পাঁচ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়েন।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি