ভূরুঙ্গামারীতে ডোবায় জমে থাকা পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু


ভূরুঙ্গামারীতে ডোবায় জমে থাকা পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে জাবির (২) ও আদিব (২) নামে আপন দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) সকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের খামার বেলদহ গ্রামে এই ঘটনা ঘটে। জাবির খামার বেলদহ গ্রামের আব্দুল হামিদ বাবুর ছেলে। আর আদিব আনোয়ার হোসেন ভুট্টুর ছেলে। ওই এলাকার বাসিন্দা সাবেক ইউপি সদস্য আবু হোসেন জানান, বৃষ্টির কারণে বাড়ির পাশের ডোবায় পানি জমেছিল। সকালে দুই ভাই একসঙ্গে খেলতে যায়। কখন যে তারা ডোবায় পড়ে মারা গেছে কেউ বুঝতে পারেনি। পরে স্বজনরা মরদেহ উদ্ধার করে। শিশু দুটির মৃত্যুতে ওদের পরিবারের সঙ্গে এলাকার মানুষও শোকাচ্ছন্ন হয়ে পড়েছে। পাইকেরছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার বলেন, খুবই হৃদয়বিদারক ঘটনা। শুনেই ঘটনাস্থলে গিয়েছি। বাড়ির পেছনে একটি ডোবায় জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে বাচ্চা দুটি মারা যায়। এই সময় সবাইকে সচেতন থাকা দরকার। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে

সর্বশেষ :

মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ   মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম   হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই   ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত   ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল   জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের   রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি   শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই   ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই