ভেড়ামারায় সেনাবাহিনীর পৃথক অভিযানে বিদেশি পিস্তল ও ককটেল বোমা উদ্ধার


ভেড়ামারায় সেনাবাহিনীর পৃথক অভিযানে বিদেশি  পিস্তল ও ককটেল বোমা উদ্ধার
কুষ্টিয়া ভেড়ামারায় সেনাবাহিনী পৃথক দুটি অভিযান চালিয়ে ১টি ইতালির তৈরি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং দুটি ককটেল সহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। রোববার উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে ও মোকারিমপুর ইউনিয়নের গোলাপ নগর গ্রামে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। সেনাবাহিনী সূত্রে জানাগেছে, এ অভিযানে সাতবাড়িয়া গ্রামে গত ১৭জুন বিএনপি’র ২ গ্রুপের মধ্যে গুলাগুলির ঘটনায় জড়িত মুল আসামি মাসুম রেজা লালন (৪৫) এর বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ইতালির তৈরি ১টি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অভিযানের পূর্বে আসামি পালিয়ে যায়। এছাড়াও মোকারিমপুর ইউনিয়নের গোলাপ নগর গ্রামের ওহিদুল ইসলাম মেম্বর (৫৪) এর বাড়িতে আরেকটি অভিযান চালিয়ে কবুতরের ঘর থেকে ২টি ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। সেনাবাহিনীর ক্যাপ্টেন লামইয়ানুল (রওশন আরা রেজিঃ) নেতৃত্বে একটি টহল দল এ অভিযান পরিচালনা করেন।

সর্বশেষ :

আত্রাইয়ের কৃতি সন্তান শহীদ ফাহমিন জাফর কে হারানোর দিন আজ   আত্রাইয়ের কৃতি সন্তান শহীদ ফাহমিন জাফর কে হারানোর দিন আজ কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার   কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার জুলাই চেতনা আজ কোথায়! আবু সাঈদের ক্যাম্পাসেও শিক্ষার্থী ভর্তি হচ্ছে বিভিন্ন কোটায়   জুলাই চেতনা আজ কোথায়! আবু সাঈদের ক্যাম্পাসেও শিক্ষার্থী ভর্তি হচ্ছে বিভিন্ন কোটায় আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার   আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার বন্যার ৯ম দিনেও জলবন্দি বাঁশখালী: অপরিকল্পিত চিংড়ি ঘের ও অবৈধ বাঁধের বলি হাজারো পরিবার   বন্যার ৯ম দিনেও জলবন্দি বাঁশখালী: অপরিকল্পিত চিংড়ি ঘের ও অবৈধ বাঁধের বলি হাজারো পরিবার আবু সাঈদের স্মরণসভা ফাঁকা দেখে হতাশ মন্ত্রী: ‘বেরোবি চত্বর পরিপূর্ণ থাকলে আবু সাঈদ কবরে শান্তি পেত’   আবু সাঈদের স্মরণসভা ফাঁকা দেখে হতাশ মন্ত্রী: ‘বেরোবি চত্বর পরিপূর্ণ থাকলে আবু সাঈদ কবরে শান্তি পেত’ ফেনীতে যুবলীগ নেতাকে অপহরণের পর মুক্তিপণ আদায় যুবদল ক্যাডারদের   ফেনীতে যুবলীগ নেতাকে অপহরণের পর মুক্তিপণ আদায় যুবদল ক্যাডারদের পরীক্ষা কেন্দ্রে জুলাই তামাশা? ১৮ তারিখের প্রশ্নপত্র ২ দিন আগে হাতে, সংশোধনের পর এলো ২০২৫ সালের প্রশ্ন   পরীক্ষা কেন্দ্রে জুলাই তামাশা? ১৮ তারিখের প্রশ্নপত্র ২ দিন আগে হাতে, সংশোধনের পর এলো ২০২৫ সালের প্রশ্ন