ভোটার হওয়ার সময় বাড়ল


ভোটার হওয়ার সময় বাড়ল
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ভোটার হওয়ার সময়সীমা বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ৩০ জুন থেকে বাড়িয়ে এই সময়সীমা ৩১ জুলাই পর্যন্ত করা হয়েছে। চূড়ান্ত হওয়ার অপেক্ষায় থাকা স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক কর্মপরিকল্পনা (রোডম্যাপ) থেকে এই তথ্য জানা গেছে। স্থানীয় সরকারের চার প্রতিষ্ঠান- ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনের জন্য আলাদা চারটি রোডম্যাপ প্রণয়ন করেছে ইসি। এগুলো চূড়ান্ত করে চলতি জুলাই মাসের মধ্যে ঘোষণা করার কথা রয়েছে। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, ‘নতুন ভোটার হওয়ার সময়সীমা আগে ৩০ জুন ছিল। সেটা আমরা ৩১ জুলাই পর্যন্ত করে দিয়েছি। আমরা যদি অক্টোবরে স্থানীয় সরকারের ভোট করি তাহলে পেছনে যেতে অসুবিধা নেই।’ তিনি বলেন, ‘কর্মকর্তারা আমাদের একটা চার্ট (রোডম্যাপ) দিয়েছে, কোন কাজ কখন করতে হবে। ভোটার তালিকা আমরা কোন পর্যন্ত চূড়ান্ত করতে পারবো, সেটাও বলা আছে।’ আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘৩১ জুলাই পর্যন্ত যারা ভোটার হবেন, তাদের আমরা ভোটার তালিকায় যোগ করতে পারবো। তারা আগামী নির্বাচনে ভোট দিতে পারবে। চূড়ান্ত ভোটার তালিকার ভিত্তিতে ইসিকে ভোটকেন্দ্রের সংখ্যাও বাড়াতে হবে।’

সর্বশেষ :

খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার   খোদ চাঁদপুরেই মধ্যবিত্তের নাগালের অনেক বাইরে সাধের ইলিশ, ডিমের কেজিও ৬ হাজার গ্যাস সংকটে অচল ট্যানারি: কোটি কোটি টাকার ক্ষতির মুখে দেশের চামড়া শিল্প   গ্যাস সংকটে অচল ট্যানারি: কোটি কোটি টাকার ক্ষতির মুখে দেশের চামড়া শিল্প রাষ্ট্রীয় স্থায়িত্ব ও রাষ্ট্রের প্রতি সেনাবাহিনীর আনুগত্য: ভারতের অভিজ্ঞতা থেকে শিক্ষা   রাষ্ট্রীয় স্থায়িত্ব ও রাষ্ট্রের প্রতি সেনাবাহিনীর আনুগত্য: ভারতের অভিজ্ঞতা থেকে শিক্ষা হেফাজতের শাপলা সমাবেশের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার   হেফাজতের শাপলা সমাবেশের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ভারতীয় গরু নিয়ে টানাটানি: কুড়িগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ   ভারতীয় গরু নিয়ে টানাটানি: কুড়িগ্রামে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্যের প্রস্তাব রাশিয়ার, চোখ রাঙাচ্ছে ‘মার্কিন বাণিজ্য চুক্তি’   বাংলাদেশের সঙ্গে ভারতীয় রুপিতে বাণিজ্যের প্রস্তাব রাশিয়ার, চোখ রাঙাচ্ছে ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ স্থানীয় সরকার নির্বাচনে জিততে বিএনপি দলীয় লোক দিচ্ছে: জামায়াত   স্থানীয় সরকার নির্বাচনে জিততে বিএনপি দলীয় লোক দিচ্ছে: জামায়াত যশোরে পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেপ্তার ৪   যশোরে পুলিশের যৌথ অভিযানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ডেভিড ইমন’সহ গ্রেপ্তার ৪