মহাকাশে গবেষণার জন্য স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইরান


মহাকাশে গবেষণার জন্য স্যাটেলাইট উৎক্ষেপণ করল ইরান
গবেষণা–সংক্রান্ত বিভিন্ন কাজে মহাকাশে নতুন একটি স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) পাঠিয়েছে ইরান। স্থাপনের পরে এরই মধ্যে পৃথিবীতে সংকেত পাঠাতে শুরু করেছে কৃত্রিম উপগ্রহটি। স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়টিকে তেহরান বেসামরিক হিসেবে ঘোষণা দিলেও পশ্চিমা অনেক রাষ্ট্র সতর্ক করে জানিয়েছে, এই প্রযুক্তি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য ব্যবহার করা হতে পারে। খবর আল-জাজিরার। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সেপাহ নিউজ জানিয়েছে, চামরান-১ সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে। ঘায়েম-১০০ ক্যারিয়ার ব্যবহার করে কক্ষপথে স্থাপন করা হয়েছে। চামরান-১ গবেষণা উপগ্রহের ওজন ৬০ কিলোগ্রাম। এই উপগ্রহটি কক্ষপথে হার্ডওয়্যার ও সফটওয়্যার সিস্টেম পরীক্ষা করবে। এ বছরের জানুয়ারিতে প্রথমবারের জন্য ভূপৃষ্ঠ থেকে ৫০০ কিলোমিটার ওপরে কক্ষপথে স্যাটেলাইট পাঠানোর কথা জানায় ইরান। শান্তিপূর্ণ মহাকাশ কার্যক্রমের অংশ হিসেবে ইরান স্যাটেলাইটটি আকাশে পাঠিয়েছে। ইরান এর আগে সোরাইয়া নামের একটি উপগ্রহ ৭৫০ কিলোমিটার উচ্চতায় কক্ষপথে উৎক্ষেপণ করে। রাশিয়ার সহযোগিতায় রিমোট সেন্সিং ও ইমেজিং স্যাটেলাইট পাঠানো কারণে তখন যুক্তরাষ্ট্র সমালোচনা করেছিল। সব মিলিয়ে ইরান গত দুই বছরে ১২টি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে বলে জানা গেছে। ২০১৮ সালের পরে তেহরান এক পারমাণবিক চুক্তি থেকে নিজেকে সরিয়ে নিয়ে মহাকাশ গবেষণায় মনোনিবেশ করে।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি