মাইকে ঘোষণা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন মনির


মাইকে ঘোষণা দিয়ে মাদক ব্যবসা ছাড়লেন মনির
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী সমাবেশে মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীর কাছে মাদক সেবন ও ব্যবসা ছাড়ার অঙ্গীকার করলেন ইয়াবা মনির খ্যাত মো. মনির হোসেন। শনিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস গ্রামবাসীর আয়োজনে কল্পবাস মাঠে মাদকবিরোধী সমাবেশে তিনি এ ঘোষণা দেন। মাদক ব্যবসায়ী মনির হোসেন (৫০) উপজেলার সদর ইউনিয়নের কল্পবাস এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তবে তিনি তার ভুল বুঝতে পেরে অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসার প্রত্যয় ব্যক্ত করেন। এরই প্রেক্ষিতে শনিবার বিকেলে গ্রামবাসীর আয়োজনে মাদকবিরোধী সমাবেশে মনির হোসেন জনসমক্ষে মাইকে মাদক সেবন ও ব্যবসা ছাড়ার ঘোষণা দেন এবং এ সময় তিনি বিগত দিনের অপরাধের ক্ষমা প্রার্থনা করেন। এ সময় তিনি সামাজিকভাবে সবার সঙ্গে মিলেমিশে স্বাভাবিক জীবনযাপনের অঙ্গীকার করেন। ‘একতাই শক্তি একতাই বল, রুখে দাও মাদক বাঁচাও গ্রাম’ এই স্লোগানে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজি নুরুল ইসলামের সভাপতিত্বে ও মিজানুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবু তাহের। বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি কাজী শাহ আলম খোকন, প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, ইউপি সদস্য মো. ছিদ্দিকুর রহমানসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ :

মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ   মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম   হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই   ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত   ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল   জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের   রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি   শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই   ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই