মাগুরা সদরে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু


মাগুরা সদরে সাপের কামড়ে স্কুল ছাত্রের মৃত্যু
মাগুরা\'য় সাপে কেটে শাওন শিকদার নামে এক এইস এস সি পরিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শাওন শিকদারের (১৭) বাড়ি মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামে। সে শ্রীকান্তপুর গ্রামের বাদশাহ শিকদারের পুত্র। জানা যায় রাতে বাড়ির পাশে মোবাইলে গেম খেলার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় ঐ তরুন রাতের আধারে বাড়ির দিকে আসার সময় সাপে দংশন করে। সাপের কামড়ের আনুমানিক সময় সন্ধ্যা ৭ টা। সাপে কাটার পর স্থানীয় দুইটি ওঝার কাছে নিয়ে ঝাড়-ফু করানো হয়। ঝাড়-ফু এর একপর্যায়ে রুগীর অবস্থা খারাপ হলে রাত ১১ টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয় কিন্তু হাসপাতালে পৌছানোর আগেই মৃত্যু হয় শাওনের। ওঝা-কবিরাজের কারনে ঝরে গেলো আরো একটি প্রান। ঘটনার এবিষয়ে কুচিয়ামোড়া ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের মেম্বার সদস্য মোঃ হাসান বিশ্বাস জানান, গতকাল রাতে শ্রীকান্তপুর গ্রামের শাওন শিকদার কে সাপে কাটে যার জন্য মারা গেছে তবে কি ধরনের সাপে দংশন করেছে এটা আমার জানা নেই তবে যেহেতু মারা গেছে হয়তো বিষধর সাপের কামড়ে ধারণা করা হচ্ছে। মাগুরা সদর হাসপাতালে এন্টিভেনম মজুদ থাকে এবং সাপে কাটা রুগীর চিকিৎসা দেওয়া হয়। তাই সাপে কাটলে সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে চলে আসবেন। মনে রাখবেন যত সময় নষ্ট করবেন তত মৃত্যু ঝুঁকি বাড়তে থাকবে।

সর্বশেষ :

মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার   মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ   গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল   সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক   হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা   ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের   জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা   হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা   শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা