মাটি খননের সময় বেরিয়ে এলো মর্টার শেল


মাটি খননের সময় বেরিয়ে এলো মর্টার শেল
লালমনিরহাটের হাতীবান্ধায় মাটি খননের সময় বেরিয়ে এলো পরিত্যক্ত একটি মর্টার শেল। স্থানীয়দের ধারণা, মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত মর্টার শেলটি মাটির নিচে এখনো অক্ষত আছে। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ব্রিজের পাড় এলাকায় এই মর্টার শেলটি অক্ষত অবস্থায় পাওয়া গেছে। জানা গেছে, স্থানীয় কয়েকজন মিলে জমিতে মাটি খননের কাজ করছিল। মাটি খননের সময় পরিত্যক্ত একটি লোহার দণ্ড দেখতে পায়। পরে সেটি পরিষ্কার করে দেখে এটি যুদ্ধে ব্যবহৃত মর্টার শেল। স্থানীয় থানায় খবর দিলে পুলিশ এসে মর্টার শেলটি উদ্ধার করে। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বলেন, মর্টার শেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। সেটি আদালতের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ :

মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার   মুম্বাই থেকে দুবাই যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে তৃণমূল বিধায়ক পরেশরাম দাস গ্রেপ্তার গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ   গুলশান সেন্ট্রাল পার্কের দায়িত্ব ইয়ুথ ক্লাবকে দেওয়ায় বাপার ক্ষোভ সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল   সৌরবিদ্যুৎ স্থাপনে ই-জিপি বাধ্যতামূলক নয়, সংসদে বিল হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক   হজযাত্রীদের সৌদি আরবের খরচ পাঠানোর প্রক্রিয়া জানাল বাংলাদেশ ব্যাংক ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা   ২২ গাড়িতে আগুন ও ২৮ স্থানে ককটেল হামলা, পুলিশ সুপারদের আইজিপির বার্তা জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের   জাতীয় নীতিমালা প্রণয়নে তৃণমূলের তথ্য ও ক্ষুদ্র উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান রেহমান সোবহানের হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা   হেগসেথকে অভিশংসনের প্রস্তাব নিয়ে রিপাবলিকান শিবিরে দ্বিধা শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা   শপথ অনুষ্ঠানে আরব দলগুলোর প্রতি বেন গভিরের কট্টর কটূক্তি, উত্তেজনা