মাদক কারবারিদের গ্রেফতার ও উচ্ছেদের দাবিতে মানববন্ধন


মাদক কারবারিদের গ্রেফতার ও উচ্ছেদের দাবিতে মানববন্ধন
মাদক কারবারিদের গ্রেফতার ও মাদক বিক্রির আস্তানা উচ্ছেদের দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে শহরের ২নং রেলগেট, কলেজ রোড ও সার্কুলার রোডের ব্যবসায়ীবৃন্দ, জেলার প্রেস মালিকবৃন্দ, জেলা কার-মাইক্রো মালিক সমিতি, জেলা কার-মাইক্রো ও অ্যাম্বুলেন্স শ্রমিক কল্যাণ উপ-কমিটি’র ব্যানারে শহরের গানাসাস মার্কেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক জাভেদ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কার ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মঞ্জু মিয়া, জেলা কার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি রবিন সেন, ভুক্তভোগী ব্যবসায়ী আব্দুর রউফ মিয়া, মারুফ হোসেন, আলমগীর হোসেনসহ ২নং রেলগেট কলেজ রোড ও সার্কুলার রোডের ব্যবসায়ীরা। বক্তারা অভিযোগ করে বলেন, গাইবান্ধা শহরের সার্কুলার রোড, ২নং রেলগেট এলাকার মাদকের আস্তানার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ কারণে শহরের উঠতি বয়সী যুবকসহ বিভিন্ন স্তরের লোকজনের আনাগোনায় প্রতিনিয়ত অপ্রীতিকর ঘটনা ঘটছে। এতে শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হচ্ছে। অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও মাদক আস্তানা উচ্ছেদ করার দাবি জানান তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

সর্বশেষ :

মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ   মেট্রো স্টেশন থেকে উদ্ধার অত্যাধুনিক প্রযুক্তির পাইপবোমার ছাতা খুললেই ঘটাত বিস্ফোরণ হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম   হিন্দু সেজে মন্দিরে ঢুকে চুরি, দুই মুসলিম নারীকে হাতেনাতে আটক করে উত্তম-মধ্যম ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই   ‘পুর্ব শত্রুতার জেরে’ পুলিশের এসবি কর্মকর্তার ওপর হামলা, পিঠে ৪৩টি সেলাই ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত   ইমামকে সরিয়ে রাজাকার নিজামির পুত্রের জুমা পড়ানো নিয়ে মসজিদে জামায়াত-শিবিরের সন্ত্রাস, মুসল্লিরা আহত জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল   জামায়াত এমপির পর এবার বিএনপি নেতারও ‘বিশেষ ভিডিও’ ভাইরাল রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের   রশিতে বেঁধে প্রতিবেশীর দুটি পোষা কুকুরকে নির্মমভাবে পিটিয়ে হত্যা, বিচার দাবি স্থানীয়দের শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি   শিক্ষামন্ত্রীর ভাবমূর্তি রক্ষায় ‘বলির পাঁঠা’ ৭ শিক্ষক? কুমিল্লা সরকারি মহিলা কলেজে নজিরবিহীন বদলি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই   ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত সংযোগ সড়ক ধসে পড়ল মাত্র ৩ মাসেই