মানবাধিকার নিয়ে মার্কিন প্রকাশিত প্রতিবেদন অযৌক্তিক: ওবায়দুল কাদের


মানবাধিকার নিয়ে মার্কিন প্রকাশিত প্রতিবেদন অযৌক্তিক: ওবায়দুল কাদের
মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রকাশিত প্রতিবেদন অযৌক্তিক বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত ওয়ার্ড ইউনিটগুলোর ত্রিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন ওবায়দুল কাদের। কাদের বলেন, মার্কিন পররাষ্ট্র দফতরের প্রতিবেদন অযৌক্তিক। গণতন্ত্রের ত্রুটি দেশে দেশে আছে। যারা অভিযোগ করেছেন, তাদের দেশেও আছে। তাদের দেশের গণতন্ত্রও ত্রুটিমুক্ত নয়। আমাদের দেশেও গণতন্ত্র সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়। তবে গণতন্ত্রকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার চেষ্টা করে যাচ্ছি। এ সময় বিএনপির আন্দোলন কাদায় আটকে গেছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পদযাত্রা থেকে দলটির পতনযাত্রা শুরু হয়েছে। সুষ্ঠু নির্বাচন শেখ হাসিনাকে হারাতে পারবে না বলেই ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে বিএনপি। সেতুমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলন ভুয়া। তারা আন্দোলনে ব্যর্থ, তাদের সঙ্গে জনগণ নেই। আন্দোলনের গাড়ি আর কাদা থেকে উঠবে না। তাই নাশকতা এখন তাদের অবলম্বন। নাশকতার পরিকল্পনা নিচ্ছে বিএনপি। বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে আসেন, সেখানে মোকাবিলা হবে। নাশকতার বিরুদ্ধে খেলা হবে। ওবায়দুল কাদের জানান, বিএনপির সমাবেশে কোনো বাধা দিচ্ছে না আওয়ামী লীগ। বিদেশে লবিস্ট নিয়োগ করে দেশবিরোধী ষড়যন্ত্র করছে দলটি।

সর্বশেষ :

ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১   ফেনীতে মাটিলুট ও চাঁদাবাজির জেরে যুবদল-ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে নিহত ১ মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির   মূল্যবান জিনিস থানায় জমা রেখে ঈদযাত্রার অভিনব পরামর্শ ডিএমপির মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ   মিসাইল আতঙ্ক, কাছে গিয়েও হরমুজ পেরোতে পারেনি বাংলাদেশি জাহাজ একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক   একমাসের ব্যবধানে মাদকসহ আটকের পর এবার চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার ছাত্রদলের আহ্বায়ক মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’   মডেল মেঘনার দাবি: মির্জা আব্বাসের অসুস্থতার পেছনে দায়ী ‘ডার্বি নাসির’ শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে   শেখ হাসিনার খাদ্য ব্যবস্থাপনা: ইউনূসের পর বিএনপি সরকারও চাহিদা মেটাচ্ছে সেই মজুদে ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত   ভারতের সরবরাহকৃত তেলে মজুদ পর্যাপ্ত, জ্বালানি তেলের রেশনিং প্রত্যাহারের সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি   অন্তর্বর্তী সরকারের আমলে চট্টগ্রাম বন্দরে জাহাজ কেনায় ৪৮৬ কোটি টাকার আর্থিক অসঙ্গতি