মালামাল না কেনায় বৃদ্ধকে পেটালেন মেম্বার, খালে ধাক্কা!


মালামাল না কেনায় বৃদ্ধকে পেটালেন মেম্বার, খালে ধাক্কা!
লক্ষ্মীপুরের রায়পুরে ইউপি সদস্যের (মেম্বার) দোকানে মালামাল না কেনায় মো. বেল্লাল হোসেন পাটওয়ারী (৬৪) নামের এক বৃদ্ধকে মারধর করে খালে ফেলে দেওয়া হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কেরোয়া ইউনিয়নের দারোগাগো পুলের গোড়া নামক স্থানে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত মো. আরিফুর রহমান (৩৮) ওই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য। কেরোয়া ইউনিয়নের জোড়পোল নামক স্থানে আরিফুর রহমানের রড, সিমেন্ট, ইট, বালু ও ফার্নিচার দোকানের ব্যবসা রয়েছে। বৃদ্ধের ভাতিজার ভবন নির্মাণের জন্য মেম্বারের দোকান থেকে রড, সিমেন্ট না কেনায় তিনি এমন কাণ্ড ঘটান বলে বৃদ্ধের অভিযোগ। তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ওই ঘটনায় তিনি দুপুর ৩টায় থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। কৃষক মো. বেল্লাল হোসেন পাটওয়ারী (৬৫) বলেন, আমার ভাতিজার ভবন নির্মাণ কাজের জন্য রড, সিমেন্ট, ইট ও বালু কিনতে কয়েক দিন ধরে আরিফ মেম্বার আমাকে চাপ প্রয়োগ করে যাচ্ছিলেন। তার দোকান থেকে মালামাল না কেনায় তিনি আমাকে ঘটনাস্থলে পেয়ে মারধর করে রাস্তাসংলগ্ন খালে ফেলে দেন। এতে আমি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। ওই ঘটনায় থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছি। এর আগেও তিনি অনেকের সঙ্গেই এমন করেছেন। নারী নির্যাতন ও ডাকাতির ঘটনায় গ্রেফতারও হয়েছিলেন। আমাকে নির্যাতনের উপযুক্ত বিচার চাই। ইউনিয়ন পরিষদ সদস্য মো. আরিফুর রহমান বলেন, গত সংসদ নির্বাচনে ওই বৃদ্ধকে ভোট দিতে যেতে বললেও তিনি যাননি। আজকেও আওয়ামী লীগ ও সরকারকে নিয়ে বেফাঁস কথাবার্তা বলায় তাকে চড়-থাপ্পড় দেওয়া হয়েছে। ধাক্কা খেয়ে তিনি খালে পড়ে গেছেন। দোকানের মালামাল কেনার বিষয়টি সাজানো। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন ফারুক মজুমদার বলেন, কৃষকের লিখিত অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ :

যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ   যশোরে নিখোঁজের দুই দিন পরে ভ্যানচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার: বিএনপি কর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম   আমাদের কাফেলা মদিনা থেকে ঘুরে আমেরিকার দিকে চলে গেছে: ইআবা নেতা ফয়জুল করিম বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা   বিদ্যুৎ-জ্বালানি খাত সামলাতে হিমশিম খাচ্ছে বিএনপি সরকার: ভারতের পদাঙ্ক অনুসরণে উত্তরণের চিন্তা     গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক!   গোপালগঞ্জে ভারী পেপার ওয়েট ছুড়ে নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক! অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা   অপহরণ-হত্যাচেষ্টা, ফটিকছড়ি জামায়াত আমির-সেক্রেটারিসহ ১০ নেতার বিরুদ্ধে মামলা রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার   রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন: সফর সংক্ষিপ্ত করে তড়িঘড়ি দেশে ফিরছেন স্পিকার প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা   প্রোফাইল লাল করা নিয়ে জুলাই-আগস্টের রাজনীতি এবং বর্তমান বাস্তবতা