মুন্সীগঞ্জে গাছের সাথে বেঁধে যুবকের দুই পায়ের রগ কেটে দিলো মাদক ব্যবসায়ী।
অনলাইন নিউজ ডেক্স
মুন্সীগঞ্জে পূর্ব বিরোধের জেরে গাছের সঙ্গে বেঁধে আলমগীর মন্ডল (৩৫) নামে এক যুবকের দুই পায়ের রগ কেটে ও মাথা থেতলে দিয়েছে চিহ্নিত মাদক কারবারী ও তার লোকজন।বৃহস্পতিবার (২১মে) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শহরের রনছ পারুল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আশঙকাজনক অবস্থায় যুবক আলমগীরকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়েছে। সে শহরের পশ্চিম দেওভোগ এলাকার আশেক মন্ডলের ছেলে ও পেশায় একজন রাজমিস্ত্রি। আহত যুবকের ভাই লালন মন্ডল জানান, এরআগেও শহরের বৈখর এলাকার চিহ্নিত মাদক কারবারী বাবু মিজি (২৮) তার ভাই আলমগীরকে কুপিয়েছিল। ওই ঘটনায় মামলা চলমান রয়েছে। মামলা দায়ের করার বিরোধের জের ধরে বৃহস্পতিবার সন্ধ্যায় তার ভাইকে রনছ পারুল পাড়া ব্রীজ এলাকায় একা পেয়ে পার্শ্ববর্তী একটি গাছের বেধে মারধর করে।এসময় তার ভাইয়ের দুই পায়ের রগ কেটে দেয় ও পিটিয়ে মাথা থেতলে দেয়।আহত যুবক আলমগীর জানান, চিহ্নিত মাদক কারবারী বাবুর নেতৃত্বে ৪-৫ জনের একটি সংঘবদ্ধ গ্রুপ তাকে ধরে নিয়ে গাছের সঙ্গে বেধে ফেলে। পরে মাথায় এলেপাতাড়ি আঘাত করে। এক পর্যায়ে চাইনিজ কুড়াল দিয়ে দুই পায়ের রগক কেটে দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। বাবু জোড়া খুনসহ ডজন খানেক মামলার আসামী বলে দাবী করেন তিনি।বাবু মিজি শহরের বৈখর এলাকার প্রয়াত অফিজ উদ্দিনের ছেলে।মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রাগিব এহসান জানান, ধারালো অস্ত্রের আঘাতে খুব সম্ভবত: তার দুই পায়েরই রগক কেটে গেছে। এছাড়া মাথায় কোপের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরন করা হয়।সদর থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাননি। পেলে অবশ্যই ব্যবস্থা নিবেন।
