প্রকাশিতঃ অক্টোবর ৩০, ২০২৩

মুন্সীগঞ্জে বিএনপির ৮৫ নেতাকর্মীর নামে মামলা।


মুন্সীগঞ্জে বিএনপির ৮৫ নেতাকর্মীর নামে মামলা।
মুন্সীগঞ্জে বিএনপি নেতা মহিউদ্দিন আহম্মেদ ও তার তিন ছেলেসহ ৮৫ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে রোববার রাতে মুন্সীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান বাদি হয়ে এ মামলা দায়ের করেন।যাদের নামে মামলা করা হয়েছে, সাবেক এমপি আব্দুল হাইয়ের ছোট ভাই, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহম্মেদ, তার তিন ছেলে ইলিয়াস আহম্মেদ স্নিগ্ধ (৩৫), আদনান আহম্মেদ তম্ময় (৩০), আবির আহম্মেদ জেনিথ (২২) ও তার ছোট ভাই পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মুন্সীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক এ কে এম ইরাদত হোসেন মানু, পঞ্চসার ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব চেয়ারম্যান, জেলা যুবদলের সদস্য সচিব মোহাম্মদ মাসুদ রানাসহ অজ্ঞাত আরও ৫০-৬০ জন।মামলা সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে মুক্তারপুর এলাকায় হরতালের সমর্থনে বিএনপি নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায় এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এ বিষয়ে সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহম্মেদ বলেন, আমাদের বিরুদ্ধে পুলিশ একের পর এক গায়েবি মামলা দিয়ে চলেছে। এসব করে আমাদের চলমান আন্দোলন থামানো যাবে না।

সর্বশেষ :

বিএনপি সরকারের উন্নয়ন: কাজ না করেই টাকা উত্তোলন, টিআর-কাবিখার ৩১৮ প্রকল্পে মহা লুটপাট!   বিএনপি সরকারের উন্নয়ন: কাজ না করেই টাকা উত্তোলন, টিআর-কাবিখার ৩১৮ প্রকল্পে মহা লুটপাট! নাম-পরিচয়হীন অজ্ঞাত লাশের শহর ঢাকা, শেষ ঠিকানা জুরাইন কবরস্থান   নাম-পরিচয়হীন অজ্ঞাত লাশের শহর ঢাকা, শেষ ঠিকানা জুরাইন কবরস্থান জ্বালানি সংকটে বিপর্যস্ত নিটওয়্যার খাত: ৫৫% কারখানার রপ্তানি আদেশ বাতিল বা হ্রাস   জ্বালানি সংকটে বিপর্যস্ত নিটওয়্যার খাত: ৫৫% কারখানার রপ্তানি আদেশ বাতিল বা হ্রাস বন্ধ মিলে ১১৯ টন চালের কারসাজি: অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সাথে সরকারের বিপুল অঙ্কের চুক্তি   বন্ধ মিলে ১১৯ টন চালের কারসাজি: অস্তিত্বহীন প্রতিষ্ঠানের সাথে সরকারের বিপুল অঙ্কের চুক্তি বাংলাদেশের চেয়ে ১২৭ গুণ ক্ষুদ্র অর্থনীতির দেশ ভুটানে শ্রমিক পাঠাতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী   বাংলাদেশের চেয়ে ১২৭ গুণ ক্ষুদ্র অর্থনীতির দেশ ভুটানে শ্রমিক পাঠাতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী আত্রাইয়ে মাছের পোনা অবমুক্ত বৃক্ষ রোপন ও গন সাক্ষাৎ করলেন এমপি রেজাউল ইসলাম   আত্রাইয়ে মাছের পোনা অবমুক্ত বৃক্ষ রোপন ও গন সাক্ষাৎ করলেন এমপি রেজাউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জে  ককটেল ও বারুদ সদৃশ পদার্থ উদ্ধার   চাঁপাইনবাবগঞ্জে ককটেল ও বারুদ সদৃশ পদার্থ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ অভিযান   ডেঙ্গু প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিশেষ অভিযান