মেহেরপুরে নকল ডিটারজেন্ট পাউডারের কারখানা আবিষ্কার


মেহেরপুরে নকল ডিটারজেন্ট পাউডারের কারখানা আবিষ্কার
লাইসেন্স না নিয়ে দধি ভান্ডারে ডিটারজেন্ট পাউডার তৈরির নকল কারখানা আবিষ্কার, কারখানার মালিকের জরিমানা করেছে মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মেশিন জব্দ ও বিপুল পরিমাণ নকল ডিটারজেন্ট পাউডার উদ্ধার। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে মেহেরপুরের সদর উপজেলার সুবিদপুর ও দিঘিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে অননুমোদিত নকল ডিটারজেন্ট তৈরি ও বিক্রয় এবং প্রস্তুতকৃত দইয়ে যথাযথভাবে মেয়াদ মুল্য না থাকা, অননুমোদিত নিম্নমানের শিশুখাদ্য বিক্রয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ২ ব্যবসায়ী নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে মেহেরপুরের সদর উপজেলার সুবিদপুরে মেসার্স বগুড়া দধি ভান্ডারে অভিযান চালিয়ে অননুমোদিত নকল ডিটারজেন্ট তৈরি ও বিক্রয় এবং প্রস্তুতকৃত দইয়ে যথাযথভাবে মেয়াদ মুল্য না দিয়ে বিক্রয়ের অপরাধে ৩৭ ও ৫০ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।এদিকে এর আগে দীঘিরপাড় এলাকায় মেসার্স সেলিম স্টোরে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন ধরনের পণ্য ফ্রিজে ও র‍্যাকে সংরক্ষণ করে বিক্রয়, অননুমোদিত নিম্নমানের শিশুখাদ্য, পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৫১ ধারায় ৫ হাজার জরিমানা করা হয়। সেইসাথে মেয়াদ উত্তীর্ণ ও নিম্নমানের শিশুখাদ্য পুড়িয়ে নষ্ট করা হয়।

সর্বশেষ :

দল ক্ষমতা হারালে সবার আগে পিছটান দেন তারকা রাজনীতিবিদ’রা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যাতিক্রম?   দল ক্ষমতা হারালে সবার আগে পিছটান দেন তারকা রাজনীতিবিদ’রা, দু’দিনের রাজনীতিবিদ সাকিব কেন ব্যাতিক্রম? রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল   রাজনৈতিক অবস্থানের কারণে সাকিবের দেশে ফেরার আর সুযোগ নেই: আমিনুল শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ   শেখ হাসিনার সংবাদ সম্মেলনের প্রতিক্রিয়ায় নওফেলের বাড়িতে ককটেল ও অগ্নিসংযোগ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি   কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে ঋণ কমে গেছে, হুমকিতে কর্মসংস্থান ও প্রবৃদ্ধি এলএনজি ক্রয়ের অনুমোদন মিলল ছুটির দিনে বসানো ক্রয় কমিটির বৈঠকে   এলএনজি ক্রয়ের অনুমোদন মিলল ছুটির দিনে বসানো ক্রয় কমিটির বৈঠকে পাঁচটি দেশের ওপর রেমিট্যান্সের ৬২ শতাংশ নির্ভরতা, বাড়ছে কৌশলগত ঝুঁকির শঙ্কা   পাঁচটি দেশের ওপর রেমিট্যান্সের ৬২ শতাংশ নির্ভরতা, বাড়ছে কৌশলগত ঝুঁকির শঙ্কা কওমি মাদ্রাসার শিক্ষার্থী বলৎকার   কওমি মাদ্রাসার শিক্ষার্থী বলৎকার ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ   ফের পিছিয়ে গেল রূপপুরের উৎপাদনের যাত্রা: আগস্টে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে না পরমাণু বিদ্যুৎ