মোংলায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ এবং ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত


মোংলায় ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ এবং ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
আজ বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০টায় মোংলা উপজেলার একটি হোটেলের সভাকক্ষে “সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর দিনব্যাপী জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ এবং ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। এ প্রশিক্ষণ ও সভার আয়োজন করে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্প, যা এফসিডিও’র আর্থিক সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা উপজেলার ছাত্রদলের সাধারণ সম্পাদক ও ওয়াইপিএজি’র উপজেলা কো-অর্ডিনেটর মো: নাসির মোসাল্লী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা পিএফজি’র অ্যাম্বাসেডর সাকির হোসেন, যিনি স্বাগত বক্তব্য প্রদান করেন। পরে এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর এস.এম. রাজু জবেদ প্রশিক্ষণ সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মধ্যে জেন্ডার সচেতনতা, জেন্ডার ভূমিকা, জেন্ডারভিত্তিক চাহিদা, সমতা ও ন্যায্যতা, মতপ্রকাশের স্বাধীনতা, সামাজিক সম্প্রীতি ও সংঘাত প্রতিরোধ বিষয়ক আলোচনা ও কার্যকর অনুশীলন পরিচালিত হয়। প্রশিক্ষণ ও সভায় অংশ নেন উপজেলা ছাত্রদলের সদস্য মো: ওসমান গনি, মো: আজিজুল মোসাল্লী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মোংলা উপজেলা শাখার সভাপতি মো: নোমান হোসাইন, সাধারণ সম্পাদক মো: শাহাদাত ইসলাম, ছাত্র ইউনিয়নের সদস্য গোপাল সরদারসহ ওয়াইপিএজি’র উপজেলা সহ-সমন্বয়কারী সুম্মিতা মন্ডল, কলেজছাত্রী রাবেয়া আক্তার, টুম্পা গুপ্ত, স্বপ্না অধিকারী, মনিষা মজুমদার, মেরিয়ান মন্ডল মিমি, সাথি আক্তার, মিস মিমি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের শিক্ষার্থীরা। অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের আয়োজন তরুণ সমাজকে ইতিবাচক ও দায়িত্বশীল নেতৃত্ব বিকাশে অনুপ্রাণিত করবে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো: রেজবিউল কবির।

সর্বশেষ :

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬   ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন   ইতালিতে প্রবাসীর বন্ধুর হাতে নিজ বাসায় স্ত্রী-কন্যাসহ খুন প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার   প্রেমের ফাঁদে ফেলে পর্নোগ্রাফি ধারণ করে ব্ল্যাকমেইল: চট্টগ্রামে শিবির নেতা গ্রেপ্তার প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস   প্রধানমন্ত্রীর চীন সফর কভার করতে গিয়ে ৮ বাংলাদেশি সাংবাদিক আটক, মুচলেকায় ছাড়ালো দূতাবাস মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক   মুক্তিপণের জন্য অপহরণের পর একে একে শিশুহত্যা, ফিরিয়ে এনেছে নব্বই দশকের আতঙ্ক বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন   বিদেশে চিকিৎসায় উপদেষ্টাদের কোটি টাকার বিল, স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নৈতিক প্রশ্ন তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক   তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় বাংলাদেশ, ১১০ কোটি ডলারের জরুরি ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা   এবার ফেনীতে নিজ বাড়ির সামনে যুবলীগ নেতাকে কুপিয়ে, গলা-হাত বিচ্ছিন্ন করে হত্যা