মোংলায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত


মোংলায় ইয়ুথ পিস এম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
২৫ নভেম্বর ২০২৪ তারিখ রোজ সোমবার হোটেল টাইগার সভাকক্ষে সকাল ১০ টায় ইয়ুথ পিস আ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি) এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়। মোংলা পিএফজি কো-অর্ডিনেটর রফিকুল ইসলাম সোহাগের সঞ্চালনায় এবং পিএফজি আ্যাম্বাসেডর পিজুস কান্তী মজুমদার এর এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিএফজির আ্যাম্বাসেডর এবং চাঁদপাই ইউনিয়নের জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সভাপতি শেখ শাকির হোসেন। সভায় আরো উপস্থিত ছিলেন ছাত্রদল মোংলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: নাসির মোসাল্লী, ছাত্রদল মোংলা উপজেলা শাখার যৃগ্ম আহবায়ক সজিব শেখ, ইসলামী ছাত্র আন্দোলন মোংলা উপজেলা শাখার সভাপতি, মো: নোমান হোসাইন, সাধারণ সম্পাদক মো: শাহাদাত ইসলাম, ছাত্র ইউনিয়নের সদস্য হিমন মজুমদার, মেহেদি হাসন এবং কলেজ ছাত্রী সুম্মিতা মন্ডল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের ছাত্র/ছাত্রী। উপজেলায় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সহিংসতা নিরসন এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সাথে থেকে মোংলা উপজেলায় আন্ত:ধর্মীয় সংলাপ,পিস ইভেন্ট , জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে ত্রৈমাসিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এরপর সভার সদস্যদের সর্বসম্মতিক্রমে মোংলা উপজেলা শাখার জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: নাসির মোসাল্লীকে সমন্বয়কারী এবং ইসলামী আন্দোলন মোংলা উপজেলা শাখার সভাপতি, মো: নোমান হোসাই এবং কলেজ ছাত্রী সুম্মিতা মন্ডলকে যুগ্ম সমন্বয়কারী হিসাবে নির্বাচিত করে নতুন কমিটি গঠন করা হয়। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এমআইপিএস প্রকল্পের ফিল্ড কো-অর্ডিনেটর মো: রেজবিউল কবির।

সর্বশেষ :

হরিণাকুণ্ডুতে সড়ক সংস্কার   হরিণাকুণ্ডুতে সড়ক সংস্কার আত্রাইয়ের ১৩ জনের মৃত্যু, সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকান্ডে   আত্রাইয়ের ১৩ জনের মৃত্যু, সৌদি আরবে মর্মান্তিক অগ্নিকান্ডে নওগাঁর একুশে পরিষদ হলরুমে ‘লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড’-এর উদ্যোগে ‘উদ্যোক্তা সম্মেলন’ বা কর্মশালা অনুষ্ঠিত হয়।   নওগাঁর একুশে পরিষদ হলরুমে ‘লুমিনাস ওয়ার্ল্ড লিমিটেড’-এর উদ্যোগে ‘উদ্যোক্তা সম্মেলন’ বা কর্মশালা অনুষ্ঠিত হয়। হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের   হেফাজতকে সঙ্গে নিয়ে আগামীর পথ চলার আশ্বাস তারেক রহমানের চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া   চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ, বাংলাদেশকে পেছনে ফেলে এগিয়ে গেছে ইন্দোনেশিয়া যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি   যশোরে দিনে ১৪ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ, খামারে মরছে হাজার হাজার মুরগি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার   সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শরীরে বাসা বেঁধেছে মরণঘাতী ক্যান্সার পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: পুলিশে থাকা ‘লীগের দোসর ও গুপ্তরা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে   পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন: পুলিশে থাকা ‘লীগের দোসর ও গুপ্তরা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে